আমার শ্যুটিং সেটে কোনও অভিনেতার তারকাসুলভ বায়নাক্কা চলবে না: তথাগত
কলকাতা: ইঁদুরদৌড়ের যুগ। মানুষ যেন নিজেকে প্রমাণ করতে করতে বাঁচতেই ভুলে গিয়েছেন। অন্তত এমনটাই অনুভব করছেন অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।আর সেই কারণেই তিনি পর্দায় তুলে ধরতে চেয়েছেন বাঙালির এমন এক গল্প, যেখানে মানুষ বাঁচতে ভুলে যায়নি। আনন্দ করতে ভুলে যায়নি। যেখানে প্রমাণ করার কোনও তাগিদ নেই, যেখানে বাঁচা মানে উদযাপন… সেই গল্পই বলবে তথাগতর পরিচালিত নতুন ছবি ‘রাস’। মুখ্যভূমিকায় বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee) ও দেবলীনা কুমার (Devlina Kumar)। বর্তমান সময়ে দাঁড়িয়ে ‘রাস’ যেন একটা হারিয়ে যাওয়া বাঙালি…










