ISRO Launches Its Heaviest Communication Satellite: ৪৪১০ কেজির দানবীয় উপগ্রহ উৎক্ষেপণ ISRO-র! অপারেশন সিঁদুরের পর বিশ্বকে চমকে দিয়েই ভারত…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভারতের মুকুটে নয়া পালক। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা ইসরোর তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’-র উৎক্ষেপণ সফল। ওজন, ৪৪১০ কেজি। ভারী এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতেরই তৈরি এলভিএম৩-এম৫ রকেট। জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট (জিটিও)-তে প্রতিস্থাপন করা হবে উপগ্রহটিকে। ৪৪১০ কেজি! ভারতের মাটিতে এত ভারী উপগ্রহ আগেও কখনও পাঠানো হয়নি মহাকাশে। ইসরো এর আগে পাঁচ হাজার কেজিরও বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছি, কিন্তু এদেশের মাটি থেকে নয়। ২০১৮ সালে ৫,৮৫৪ কেজি ওজনের যে কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠানো…









