EPF অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
কলকাতা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provident Fund Organisation) বা EPFO ২০২৫-২৬ অর্থবর্ষের সুদ সদস্যদের অ্যাকাউন্টে জমা করা শুরু করল। জানা গিয়েছে, ১৫ জুলাই থেকে ধাপে ধাপে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইপিএফও। সম্প্রতি EPFO তাদের সম্পূর্ণ ডেটাবেস একটি সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করেছে। আর সেই আপগ্রেডের পর এটাই সব থেকে বড় প্রক্রিয়া বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, প্রায় ৩৪ কোটি সদস্যের অ্যাকাউন্টে মোট ১.৪৪ লক্ষ কোটি…


)

