৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন ‘ব্যাকবেঞ্চার’
নয়া দিল্লি: UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় দূরন্ত সাফল্যের জন্য স্কুল বা কলেজের পরীক্ষায় যে দারুণ নম্বর পেতে হবে, এমন কখনওই নয়। আর উত্তর প্রদেশের উৎকর্ষ শ্রীবাস্তবের গল্প তারই প্রমাণ। স্কুল-কলেজে মাঝারি ফল, গ্র্যাজুয়েশনে মাত্র ৪৯ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। এরপরও তাঁকে ভেঙে দিয়েছিল তাঁর ব্যক্তিগত জীবনের ধাক্কাও। আর সব কিছু পার করেও উৎকর্ষ ক্র্যাক করেন ২০২৪ সালের সিভিল সার্ভিস পরীক্ষা। এই পরীক্ষায় তাঁর অল ইন্ডিয়া র্যাঙ্ক হয় ৪৯৮। উৎকর্ষের শিক্ষাজীবনের শুরুটা ছিল সাধারণ। দশম শ্রেণিতে ৬২ শতাংশ এবং…



)




