
মনোনয়নের সময়সীমা না বাড়ালেও পঞ্চায়েত নির্বাচনে স্পর্শকাতর সব জেলা এবং বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এর জন্য যত দ্রুত সম্ভব কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারের কাছে সুপারিশ করার নির্দেশ দিয়েছে আদালত৷ যে সমস্ত এলাকায় রাজ্য পুলিশ পর্যাপ্ত সংখ্যায় পাওয়া যাবে না, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত৷ পাশাপাশি, নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের ডিউটি দেওয়া যাবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ ভোট শান্তিপূর্ণ করাতে রাজ্য নির্বাচন কমিশনকে সবরকম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷
বিস্তারিত আসছে…
