বাবা হলেন আল পাচিনো, পুত্র সন্তানের জন্ম দিলেন ২৯ বছরের প্রেমিকা নুর আলফাল্লাহ্

বাবা হলেন আল পাচিনো, পুত্র সন্তানের জন্ম দিলেন ২৯ বছরের প্রেমিকা নুর আলফাল্লাহ্

নয়াদিল্লি: ৮৩ বছর বয়সে বাবা হলেন আল পাচিনো (Al Pacino)। পৃথিবীতে এল তাঁর চতুর্থ সন্তান। মার্কিনি সংবাদ সংস্থা ‘পিপল’-এর (People) খবর অনুযায়ী, জনপ্রিয় হলিউড অভিনেতা ও তাঁর ২৯ বছর বয়সী প্রেমিকা নুর আলফাল্লাহ্ (Noor Alfallah) সম্প্রতি জন্ম দিয়েছেন তাঁদের প্রথম সন্তানের। তাঁদের একসঙ্গে বুধবার ডিনার করতে দেখা যায়।

বাবা হলেন আল পাচিনো

খুব সম্প্রতি আল ও নুরের কোলে এসেছে তাঁদের প্রথম সন্তান। ছেলের নাম রেখেছেন রোমান পাচিনো (Roman Pacino)। বুধবার এই জুটিকে দেখা গেছে লস অ্যাঞ্জলসে (Los Angeles), ডিনার করতে। মে মাসের শেষের দিকে পাচিনোর প্রতিনিধিই তাঁর সন্তান হওয়ার খবর প্রকাশ করেন এবং জানান যে আলফাল্লাহর মা হতে চলার খবর।

আল পাচিনোর এর আগে প্রাক্তন বান্ধবী ও অ্যাক্টিং কোচ জ্যান ট্যারান্টের (Jan Tarrant) সঙ্গে এক কন্যা সন্তান রয়েছে, নাম জুলি মারি। তাঁর বয়স ৩৩। এছাড়া আল পাচিনো ও তাঁর অপর প্রাক্তন প্রেমিকা বেভারলি ডিঅ্যাঞ্জেলোর (Beverly D’Angelo) সঙ্গে যমজ সন্তান রয়েছে। তাঁদের নাম অ্যান্টন ও অলিভিয়া, বয়স ২২। বেভারলির সঙ্গে ১৯৯৭ থেকে ২০০৩ পর্যন্ত সম্পর্কে ছিলেন তিনি।

২০২২ সালের এপ্রিল মাসে আল পাচিনো ও নুর আলফাল্লাহ্-র সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। একসঙ্গে তাঁদের ডিনার করতে দেখা যায়, সেখান থেকে সম্পর্কের জল্পনা শুরু হয়। এক আন্তর্জাতিক বিনোদন সংস্থার খবর অনুযায়ী, মহামারীর সময় এই জুটি ডেট করা শুরু করেন।

তাঁদের সম্পর্কের কথা মূলত গোপনেই ছিল, তবে প্রথম আলফাল্লাহ্ই আল পাচিনোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশন দেখে জানা যায় এক আর্ট এক্সিবিশনে তোলা সেটি।

অন্যদিকে, অপর আন্তর্জাতিক পত্রিকা ‘ডেডলাইন’ সূত্রে খবর, নুর আলফাল্লাহ্ ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার ‘সিনেম্যাটিক স্কুল অফ আর্টস’-এর প্রাক্তনী। ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশনে স্নাতোকত্তর করেছেন তিনি। আলফাল্লাহ্ প্রযোজক হিসেবে কাজ করেন এবং ২০১৭ সালে তিনি শিরোনামে আসেন, ২২ বছর বয়সে ৭৪ বছর বয়সী মিক জ্যাগারকে ডেট করার জন্য।

(Feed Source: abplive.com)