‘আমাকে হাত নাড়লেন, ভালই আছেন’ হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী

‘আমাকে হাত নাড়লেন, ভালই আছেন’ হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী

সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবীর দত্ত, কলকাতা : ‘আমার যেটুকু মনে হল, আমাকে হাত নাড়লেন, ভাল-ই আছেন। স্থিতিশীল আছেন।’ হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে এসে জানালেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪ টে ১০ মিনিট নাগাদ উডল্যান্ডস হাসপাতালে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা চলছে, দেখতে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। মিনিট দশেক হাসপাতালে থাকার পর বেরিয়ে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীর ঘিরে স্বস্তির খবর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত শনিবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Budhhadeb Bhattacharya)।  ফুসফুসে সংক্রমণ সহ বেশ কিছু সমস্যায় ভুগছেন তিনি। যার জেরে গত দু’দিন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখতে হয়েছিল তাঁকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায়ে সোমবার দুপুরে তাঁকে বের করা হয়েছে ইনভেসিভ ভেন্টিলেশন থেকে।

(Feed Source: abplive.com)