
নয়াদিল্লি: সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধি৷ এ দিন লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে৷ সুপ্রিম কোর্ট রাহুল গান্ধি ২ বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল৷ গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷ কংগ্রেসের প্রথম থেকেই দাবি ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জন্য চক্রান্ত করা হয়েছে৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে স্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতা৷
#WATCH | Celebrations underway outside 10 Janpath in Delhi as Lok Sabha Secretariat restores Lok Sabha membership of party leader Rahul Gandhi pic.twitter.com/piqBayhKWS
— ANI (@ANI) August 7, 2023
