অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মহিলা! ‘অপেশাদার’ তকমা দিয়ে চরম অপমান বসের

অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন মহিলা! ‘অপেশাদার’ তকমা দিয়ে চরম অপমান বসের

অফিসে বসে কাজ করছিলেন। কিন্তু আচমকাই শরীর বেঁকে বসে মহিলা কর্মীর। তার পর যা হয়, তা চমকে যাওয়ার মতোই।

সেই মহিলা কর্মী অসুস্থ হয়ে পাওয়ার পর কোনও রকম সাহায্যই পাননি অফিসের তরফ থেকে। বরং শরীর খারাপ হওয়ার কারণে বসের বকুনি খেতে। শুধু তাই নয়। সেই মহিলার গায়ে সেঁটে দেওয়া হয় ‘অপেশাদার’ তকমা। একটি মহিলা সংক্রান্ত ওয়েবসাইটে এক পোস্ট মারফৎ পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে।

সেই মহিলা কর্মী স্বাস্থ্য বিভাগে কর্মরত। তিনি জানান, এক রোগীর সঙ্গে কথা বলতে গিয়ে আচমকাই জ্ঞান হারান সেই মহিলা। শরীর যে ভাল নেই, তা বুঝতে পারছিলেন সেই কর্মী। রোগীকে জানান, তাঁর সঙ্গে কথা বলার জন্য অন্য এক স্বাস্থ্যকর্মী। এর পর তিনি উঠতে গিয়েই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সেই কর্মী।

পর দিন কাজে ফিরেই বসের সঙ্গে বৈঠক করতে হয় সেই মহিলা কর্মীকে। তাঁকে বোঝাবো হয় তিনি কতটা ‘অপেশাদার’-এর মতো কাজ করেছেন। বহু মানুষ সেই কর্তৃপক্ষের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এ ধরনের আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকেই।

(Feed Source: news18.com)