Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

গ্রাহকদের বায়োমেট্রিকের তথ্য নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে গ্রেফতার ৩

| No Comments
গ্রাহকদের বায়োমেট্রিকের তথ্য নিয়ে ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে গ্রেফতার ৩

যত দিন যাচ্ছে অনলাইনে প্রতারণার জন্য নিত্যনতুন পন্থা অবলম্বন করছে প্রতারকরা। শুধুমাত্র আধারের তথ্য নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সম্প্রতি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। আর এবার বায়োমেট্রিক তথ্য চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে মোবাইল, বায়োমেট্রিক মেশিন, ল্যাপটপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হল মজফর আলম, সইফুল আলম এবং মহম্মদ সোহেল। তাদের বাংলাদেশের সীমান্ত লাগোয়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আর তারপরেই এই সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার হয়েছে। মোট আটটি মোবাইল উদ্ধার হয়েছে। এছাড়া, স্ক্যানার, ল্যাপটপ, ফ্ল্যাশ মেশিন উদ্ধার হয়েছে। ধৃতরা অভিনব কায়দায় বায়োমেট্রিকের তথ্য চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিত। তা জানার পরেই হতবাক পুলিশ।

কীভাবে প্রতারণা করত?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত জেলার বিভিন্ন ব্যাঙ্ক সহায়তা কেন্দ্র থেকে গ্রাহকদের বায়োমেট্রিক সংগ্রহ করত ওই তিন যুবক। এরপর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে আধার কার্ডের মাধ্যমে জালিয়াতি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নিত। পুলিশ জানতে পেরেছে ইতিমধ্যে তারা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি চোপড়া থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল এই ঘটনার পরে গ্রাহকদের বায়োমেট্রিকের তথ্য ব্লক করে রাখার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, নতুন ধরনের এই জালিয়াতি সম্প্রতি বাড়ছে। এর জন্য প্রতারকরা কাজে লাগাচ্ছে আধার এনাবলড পেমেন্ট সিস্টেম। এর সাহায্যে ফিঙ্গার প্রিন্ট ক্লোন করে টাকা তুলে নিচ্ছে গ্রাহকরা। সম্প্রতি কলকাতা পুলিশ এনিয়ে সতর্ক করেছে। এর জন্য মোবাইলে আধার অ্যাপ ডাউনোড করতে বলছে পুলিশ। সেখানে তথ্য বের করা হলে নীচের দিকে বায়োমেট্রিক লিঙ্ক দেখা যায়। সেটিতে ট্যাপ করে ব্লক করা যায়।

টাকা খোয়া গেলেই পুলিশের কাছে অভিযোগ জানাতে হবে। সেক্ষেত্রে পুলিশের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযোগ জানাতে হবে তবেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

(Feed Source: hindustantimes.com)

অন্যান্য
, Bangla News, bank account, Biometric, Cyber Crime, Finger print, ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক, বাংলা খবর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সাইবার ক্রাইম

Post navigation

← দেশ গঠনের কাজ করেন তাঁরাও, BRO শ্রমিকদের মৃত্যু হলে মিলবে মর্যাদা, নয়া পলিসি
ক্ষমতা হারানোর ভয়ে, কংগ্রেস মহিলা সংরক্ষণ বিল পাশ করার সাহস সঞ্চয় করতে পারেনি: মেঘওয়াল →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda