নগ্ন প্যারেড করে নিয়ে গিয়েছিল হামাস! এবার জানা গেল ২২-এর তরুণীর নৃশংস পরিণতি

নগ্ন প্যারেড করে নিয়ে গিয়েছিল হামাস! এবার জানা গেল ২২-এর তরুণীর নৃশংস পরিণতি

ইজরায়েল: ৭ অক্টোবর৷ সর্বশক্তি দিয়ে রাষ্ট্র ইজরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়েছিল প্যালেস্টাইনের বিদ্রোহী গোষ্ঠী হামাস৷ হাজার হাজার রকেট হানায় ইজরায়েলের এরোডোম যখন ছিন্নভিন্ন করে দিচ্ছে হামাস, তখনই একই সঙ্গে গাজা স্ট্রিপ সংলগ্ন এলাকাতেও হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে তাদের সশস্ত্র বাহিনী৷ যে অত্যাচরের নৃশংস ছবি আর কিছুদিন পরেই প্রকাশ্যে আনবে ইজরায়েল৷

ইজরায়েলি ভুখণ্ডে হামাসের সশস্ত্র বাহিনীর হামলার পরে একটি ভিডিও এসেছিল প্রকাশ্যে৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছিল, এক প্রায় নগ্ন তরুণীর দেহকে একটি হুড খোলা গাড়ির পিছনে তুলে দেওয়া হয়েছে৷ সেই দেহটি ঘিরে রয়েছে হামাসের সশস্ত্র কিছু সদস্য৷ গাড়িটি ঘিরেও জমজমাট জটলা৷

ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে ওই তরুণীর মা বুঝতে পেরেছিলেন, ওই গাড়ির পিছনে অচৈতন্য অবস্থায় (নাকি মৃত অবস্থায়) পড়ে থাকা তরুণীটি তাঁরই মেয়ে৷ জানা যায়, ওই তরুণীর নাম শনি লুক৷ বয়স ২২ বছর৷ গাজা স্ট্রিপ সংলগ্ন এলাকার একটি পার্টিতে সেদিন বন্ধুদের সঙ্গে গিয়েছিল ওই জার্মান বংশোদ্ভূত ওই তরুণীও৷ ওই পার্টিতে অতর্কিতে ঢুকে হামলা চালায় হামাস বাহিনী৷ এলোপাথাড়ি গুলিতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয় সেখানে৷

ওই ভিডিও দেখার পরে লুকের মা একটি ভিডিও বার্তায় হামাস নেতৃত্বের কাছে আবেদন জানিয়ে ছিলেন, তাঁর মেয়ে যদি বেঁচে না-ও থাকে, তাঁর দেহ যেন তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়৷

গত রবিবার শনি লুকের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইজরায়েলি জাকা উদ্ধারকারী দলের তরফে তাঁকে জানানো হয়েছে যে, তাঁর মেয়ে আর বেঁচে নেই৷ শনি লুককে অপহরণ করার পরে, অত্যাচার করে তাঁর নগ্ন দেহ প্যারেড করে গাজায় নিয়ে গিয়েছিল হামাস বাহিনী৷ সেখান থেকে সে আর ফিরে আসেনি৷ না এসেছে তাঁর দেহ৷

(Feed Source: news18.com)