ধাক্কা মেরে সানি লিওনকে জলে ফেলে দিলেন সহ-অভিনেতা! চলল জুতো-পেটা! ভাইরাল ভিডিও

ধাক্কা মেরে সানি লিওনকে জলে ফেলে দিলেন সহ-অভিনেতা! চলল জুতো-পেটা! ভাইরাল ভিডিও

#মুম্বই: সানি লিওন। বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। বেশ কিছু দিন ধরে বড় সিনেমায় তাঁকে দেখা না গেলেও, থেমে নেই কাজ। একের পর এক ফটোশ্যুট, ভিডিও, মডেলিংয়ে ব্যস্ত নায়িকা। সামনে একটি সিনেমাও মুক্তি পাবে তাঁর। কাজ চলছে। যদিও ছবির নাম এখনও প্রকাশ্যে আসেনি।

সানি লিওন(Sunny Leone) সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ। মাঝে মধ্যেই নানা মজার ভিডিও শেয়ার করতে দেখা যায় নায়িকাকে। নিজের জীবনের নানা মজার ঘটনা সকলের সামনে তিনি নিয়ে আসেন এই মাধ্যমেই। ইনস্টাগ্রামে সানির ফলোয়ারের সংখ্যাও অনেক। সানি যে কখন কী শেয়ার করবেন তা বলা মুশকিল। কখনও মেক-আপ রুম থেকে ভিডিও শেয়ার করেন তিনি। কখনও শ্যুটিংয়ের ভিডিও। আবার কখনও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তও শেয়ার করেন তিনি।

তবে এবার শ্যুটিং সেটে সানি যা করলেন তা ভাবতেও পারবেন না। ফটোশ্যুটের জন্য রেডি সানি। সাদা পোশাক পরে সুইমিংপুলের পাশ দিয়ে হেঁটে আসছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর মেক-আপ আর্টিস্ট। হঠাৎ করেই সানির এক সহ-কর্মী ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিলেন সানিকে। সোজা সুইমিংপুলে গিয়ে পড়লেন নায়িকা। এখানেই শেষ নয়, জলে চুবনি খেলেন সানি। ভেসে গেল জুতো। এরপর জুতো খুঁজে এনে সহ-অভিনেতার দিকে ছুঁড়ে মারলেন নায়িকা। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়। হেসে খুন নেটিজেনরা!

তবে এই ধরনের কাজ সানি লিওন মাঝে মধ্যেই করে থাকেন। খুব মজার একটি মানুষ তিনি। কাজের বাইরে সানি তাঁর সবটা সময় দেন নিজের তিন সন্তানকে। স্বামী ও তিন সন্তান নিয়ে তাঁর সুখের সংসার। কী ভাবে নিজের অতীত জীবনকে ছেড়ে দিয়ে নতুন করে সব কিছু শুরু করা যায়, চ্যালেঞ্জ নেওয়া যায়, তা করে দেখিয়েছেন সানি লিওন। নীল ছবির দুনিয়ার অনেক নায়িকাই সানির মতো অন্য জীবন বেছে নিতে চাইছেন আজকাল। তার মধ্যে অন্যতম মিয়া খালিফা!

Published by:Piya Banerjee

(Source: news18.com)