Jacqueline Fernandez: ‘বন্য’ সুকেশের ধন্য প্রেম, জ্যাকুলিনের জন্মদিনে ১০০ ফ্যানকে আইফোন দেবেন মুফতে‌…

Jacqueline Fernandez: ‘বন্য’ সুকেশের ধন্য প্রেম, জ্যাকুলিনের জন্মদিনে ১০০ ফ্যানকে আইফোন দেবেন মুফতে‌…

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: জন্মদিনের আগেই এল প্রেমিকের চিঠি। চিঠিতে লেখা প্রেমিকার জন্মদিন উপলক্ষে তাঁর ১০০ জন ভক্তকে দেওয়া হবে আইফোন ফিফটিন প্রো। ভাবা যায়! আবার যোষনাকারী কোনো যে সে প্রেম নয়, সেই প্রেমিকের নাম সুকেশ চন্দ্রশেখর, প্রেমিকার নাম শুনলে চোখ উঠবে কপালে, অন্যতম বলিকুইন জ্যাকুলিন ফার্নান্ডেজ!

সুকেশ এখন বর্তমানে দিল্লির কারাগারে বন্দী আছে। 200 কোটি টাকার তছরুপের মামলায় অভিযুক্ত হওয়ার পরে গ্রেপ্তার হন সুকেশ। কিন্তু তাঁর আগে পর্যন্ত তিনি জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। চিঠির মধ্যে, সুকেশ ১১ অগাস্ট জ্যাকুলিনের ৩৯ তম জন্মদিন নিয়ে তাঁর উত্তেজনা প্রকাশ করেছেন এবং লিখেছেন যে তিনি অভিনেত্রীর ভক্তদের ১০০টি আইফোন ফিফটিন প্রো দেবেন।

সম্বোধনে জ্যাকুলিনকে তাঁর ‘বেবি গার্ল’ এবং তাঁর ‘সোলমেট’ বলে অভিহিত করেছেন সুকেশ। তিনি লিখেছেন “যারা জ্যাকুলিনের নতুন গান ইয়াম্মি ইয়াম্মি কে সমর্থন করেছেন, তাঁদের জন্য এখন থেকে ৩০ দিনের মধ্যে, আইফোন ফিফটিন প্রো-দেওয়ার কথা উল্লেখ করেছেন।

অন্যদিকে, ১০ই জুলাই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সুকেশের টাকা তছরুপের মামলায় জ্যাকুলিনকে নতুন করে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছিলেন। হাই-প্রোফাইল লোকেদের প্রতারণা করার সাথে সম্পর্কিত এই মামলায় তদন্তকারী সংস্থা তাঁকে অতীতেও জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা যায়।

জ্যাকলিনের বিরুদ্ধে সুকেশের তছরুপের টাকায় কেনা উপহার উপভোগ করার অভিযোগও আনা হয়েছে, তবে অভিনেত্রী এই টাকা সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। প্রকৃতপক্ষে, অভিনেত্রী এর আগেই দাবি করেছিলেন যে সুকেশ তাকে ‘লক্ষ্যবস্তু’ করেছিল। জ্যাকলিন আরও বলেছিলেন যে তিনি সুকেশের কাছ থেকে কোনও উপহার পাননি এবং আদালতকে জানিয়েছিলেন যে সুকেশ তাঁর ক্যারিয়ার এবং জীবনকে ‘নষ্ট’ করেছে।

(Feed Source: zeenews.com)