ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা বাড়িয়ে নেহা বললেন, ‘ভিকি ভাল বাবা হবে’

ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা বাড়িয়ে নেহা বললেন, ‘ভিকি ভাল বাবা হবে’

কলকাতা: তাঁর বাবা হওয়া নিয়ে জল্পনা ছিলই, সেই জল্পনা যেন আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া (Neha Dhupia)। সদ্য একসঙ্গে ছবিতে অভিনয় করেছেন ভিকি আর নেহা। ‘ব্যাড নিউজ়’ (Bad News) ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তবে এই প্রথম দেখা নয়, নেহা ধুপিয়ার সঙ্গে ভীষণ ভাল সম্পর্ক ভিকির। হামেশাই তিনি ও ক্যাটরিনা এবং নেহা-অঙ্গদ একসঙ্গে ছুটি  কাটান। আর সেই কারণেই, ভিকি সম্পর্কে এমনই এক মন্তব্য করে বসলেন নেহা ধুপিয়া?

সদ্য গুঞ্জন উঠেছিল, মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ। বাবা হতে চলেছেন ভিকি কৌশল। একাধিকবার ক্যাটরিনার ঢিলেঢালা পোশাকে সামনে আসা, শরীর ঢাকা পোশাক পরা এসবই যেন জল্পনা বাড়িয়ে দিয়েছে। তবে এ নিয়ে মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা কেউই। ভিকির ‘ব্যাড নিউজ’ ছবির প্রিমিয়ারেও হাজির ছিলেন ভিকি। তবে সেইদিনও খুব একটা খোলামেলা পোশাক পরেননি ক্যাটরিনা। এরপরেই বেড়েছে জল্পনা। ভিকি-ক্যাটের জীবনে কী শুরু হতে চলেছে নতুন ইনিংস?

সম্প্রতি নেহা ধুপিয়া একটি সাক্ষাৎকারে বলেন, ভিকি নাকি নেহার সন্তানদের সঙ্গে খুব আনন্দের সঙ্গেই সময় কাটান। ভিকি নাকি বাচ্চাদেরও সামলানও দারুণ। আর সেই কারণেই নেহার মনে করা হয়, ভিকি খুব ভাল একজন বাবা হবেন। ভিকি নাকি তাঁর সন্তানদের সামলেই তাঁর বাবা হওয়ার প্রশিক্ষণ নিচ্ছেন। নেহা আরও বলেছেন, ভিকি আর ক্যাটরিনার সঙ্গে খুবই ভাল সম্পর্ক তাঁর। এমনকি ভিকি আর ক্যাটরিনার যখন প্রেমও হয়নি, তখন থেকেই আলাদা আলাদা করে দুজনেরই ঘনিষ্ঠ ছিলেন নেহা। আর সেই কারণেই ক্যাটরিনা যখন প্রথম ভিকির কথা বলতেন নেহাকে, তিনি বেশ অবাকই হতেন। পরে অবশ্য তিনি বিশ্বাস করে নেন, সত্যিই প্রেম করছেন ভিকি আর ক্যাটরিনা।

প্রসঙ্গত, সদ্য ‘ব্যাড নিউজ়’ ছবিটি মুক্তি পেয়েছে ভিকি কৌশলের। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তৃপ্তি দিমরি। এই ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নেহা ধুপিয়া। একটি কমেডি ড্রামা এই ছবিটি। দর্শকদের মধ্যে ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। বিশেষ করে ভিকি-র ‘তবা তবা’ গানটি বেশ জনপ্রিয় হয়েছে।

(Feed Source: abplive.com)