আজই ফাইনাল, ‘বিগ বস’ বিজেতা ‘প্রাইজ মানি’ হিসেবে পেতে পারেন কত টাকা?

আজই ফাইনাল, ‘বিগ বস’ বিজেতা ‘প্রাইজ মানি’ হিসেবে পেতে পারেন কত টাকা?

কলকাতা: আজ রাতেই ‘বিগ বস ওটিটি’ (Big Boss OTT)-র বিজেতার নাম জেনে যাবেন দর্শকেরা। বিতর্কিত এই টিভি শো-এর অন্তিম পর্ব আজই। অনেকের মতেই এই শো-এর সেরা ২-তে উঠে আসতে পারেন সানা মকবুল ও নাজী। অনেকের মতেই আবার সেরার তালিকায় থাকতে পারেন রণবীর শোরে। এ তো বিজেতার তালিকা, তবে জানেন কি, যিনি এই সিজনে বিগ বস-এর বিজেতা হবেন, তিনি ঠিক কত টাকা পাবেন?

এই শো-তে রয়েছেন রণবীর শোরে, কৃতি মালিক, সাই কেতন রাও। তবে এই সপ্তাহের শুরুর দিকেই মিড উইক সারপ্রাইজ এলিমিশনে বেরিয়ে যেতে হয়েছে আরমান মালিককে। লভকেশকে জেতানোর জন্য তাঁর হয়ে প্রচার করেছিলেন এলভিশ যাদব। লভকেশ ও এলভিস যাদব বন্ধু। কিন্তু শো-এর মধ্যেই বেরিয়ে যেতে হয়েছে লভকেশকে। সদ্য এই শো থেকেই বিতর্ক শুরু হয়েছিল আরমান মালিক ও তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে।

আজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে নেওয়া হয়েছে ‘বিগ বস’-এর ছোট্ট একটি প্রোমো। রাত ৯টার সময় জিও সিনেমায় সম্প্রচারিত হবে এই শো। সদ্য যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, সানা মকবুল, নাজী, রণবীর শোরে, কৃতি মালিক, সাই কেতন রাও সবাই হাতে এক একটা করে বক্স নিয়ে বসে রয়েছেন। অনিল বলছেন, ‘প্রত্যেকটা বাক্সেই রয়েছে একটা করে খবর, আর তার মধ্যে একটা বাক্সেই রয়েছে খারাপ খবর। যে সেই খারাপ খবর পাবে, সেই ঘর থেকে বেরিয়ে যাবে।’

অনেকেরই আগ্রহ থাকে, এই শো-এর শেষে কত টাকা জিতবেন বিজেতা? নির্মাতাদের তরফ থেকে জানানো হচ্ছে, এই শো-এর বিজেতা জিতবেন ২৫ লাখ টাকা। শুধু ২৫ লাখ টাকাই নয়, এই শো-এর বিজেতা জিতবেন একটি ট্রফিও। রিয়্যালিটি শো-এর নাম ও অন্যান্য তথ্য খোদাই করা থাকবে তাতে। এবার কার হাতে সেই ট্রফি ওঠে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে রাত ৯টা পর্যন্ত।

(Feed Source: abplive.com)