
একাদশ আইএসএলের প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ১৩ সেপ্টেম্বর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে ডিফেন্ডিং শিল্ডজয়ীরা। গতবার শিল্ড জিতেছিল মোহনবাগান। আর চ্যাম্পিয়ন মুম্বই। অর্থাৎ একেবারে ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে একাদশ আইএসএল। পরদিনই (১৪ সেপ্টেম্বর) নামছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের অভিযান শুরু করবে লাল-হলুদ ব্রিগেড। আর এবার আইএসএলে প্রমোশন পাওয়া মহমেডান স্পোর্টিংয়ের প্রথম ম্যাচ হচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে নামবনে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে।
তবে এখনও পর্যন্ত আইএসএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়নি। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচি জানিয়েছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL)।
মোহনবাগানের ম্যাচের সূচি
১) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি: ১৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
২) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ২৩ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৩) বেঙ্গালুরু এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ২৮ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৪) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব: ৫ অক্টোবর (শনিবার), সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
৫) ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্ট: ১৯ অক্টোবর (শনিবার), সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, যুবভারতী ক্রীড়াঙ্গন।
একাদশ ISL-র সব দলের সূচি (৩০ ডিসেম্বর পর্যন্ত)
(বিস্তারিত পরে আসছে)
(Feed Source: hindustantimes.com)
