একে পর এক চেক বাউন্স! সরানো হল হুমায়ুন কবীরকে, কে হলেন মহামেডান ক্লাবের সভাপতি?
Humayun Kabir: মাস দুয়েক আগে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে মহামেডান ক্লাবের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন হুমায়ুন কবীর। প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্লাবের আর্থিক সংকট মিটিয়ে দেবেন। সেই প্রতিশ্রুতি পালন করতে না পারায় সরিয়ে দেওয়া হল তাঁকে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্লাবের আর্থিক সংকট মেটাতে তো পারেনইনি। উল্টে একে এক চেক বাউন্স! মহামেডান স্পোটিং ক্লাবে সভাপতি পদ খোয়াতে হল হুমায়ুন কবীরকে। নতুন সভাপতি হলেন গজল জাফর। কিছুদিন আগেই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। মাস দুয়েক আগেও পরিস্থিতি ছিল অন্যরকম। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে মহামেডান…

)
)
)




