Diamond Harbour FC: লুকার শেষ মুহূর্তে ম্যাজিক! জিতেই ডুরান্ড অভিষেক ডায়মন্ড হারবারের…
শুভপম সাহা: কলকাতা লিগে পরপর হার, সমর্থকদের জমা অসন্তোষ, ফুটবলারদের বেতন সমস্যা, ফিফার নিষেধাজ্ঞায় নতুন ফুটবলার সই করানোর বাধা, নেই লগ্নিকারী সংস্থা! এই যাবতীয় ফ্যাক্টরগুলোকে জুড়লে একটা টিমই সংজ্ঞায়িত হয়- মহামেডান স্পোর্টিং ক্লাব| ডুরান্ডের প্রথম ম্যাচে সাদা-কালো শিবির একেবারে সীমিত রসদ নিয়ে খেলতে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে| তিন বছরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ভারতীয় ফুটবলে নিজেদের জায়গা করে নিয়েছে| এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট ও বিশ্বের তৃতীয় প্রাচীন ফুটবল টুর্নামেন্টে এইবারই প্রথম পা রাখল কিবু ভিকুনার ডায়মন্ড হারবার| ডুরান্ড কাপ ও…







