East Bengal | Durand Cup 2024 Quarterfinal: লাল ঝড়ে পাহাড়ে নিখোঁজ ইস্টবেঙ্গল, ডুরান্ডে নিভল ডার্বির আলোও!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবারের ডুরান্ড রানার্স ইস্টবেঙ্গলকে এবার থেমে যেতে হল কোয়ার্টার ফাইনালেই। শিলং লাজংয়ের কাছে ২-১ হেরেই কলকাতায় ফিরছে কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ। হতশ্রী ডিফেন্সেই মশালবাহিনীর আগুন নিভে গেল পাহাড়ে! শিলংয়ের পোলো গ্রাউন্ডে আই-লিগের টিম ‘দ্য রেডস’ আইএসএলের ‘রেড অ্যান্ড গোল্ড’ ব্রিগেডের বিরুদ্ধে রীতিমতো আধিপত্য় নিয়ে খেলেই জিতল। টুর্নামেন্টের গ্রুপ লিগে ব্য়াক-টু-ব্য়াক দুই ম্যাচ জেতা ইস্টবেঙ্গল গত সপ্তাহে, যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের খেলায় তুর্কমেনিস্তানের আলটিন আসিরের কাছে ২-৩ হেরে যে ধাক্কা খেয়েছিল সেই ধাক্কা…


