হলুদ সাদা কাজের শাড়ি, খোলা চুলে একগুচ্ছ ছবি শেয়ার করলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)। ক্যাপশানে লিখলেন, ‘পুজোর সাজ’

পুজোর আগে পর্যন্তও একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ‘মিঠাই’। তবে পুজোর সময় তাঁর একান্তই ছুটি কটানোর সময়।

সৌমিতৃষা যে শাড়িটি পরেছেন, তাতে একটি বিশেষত্ব রয়েছে। জানেন সেটি কি?

এই শাড়িটি সৌমিতৃষা উপহার পেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যাের থেকে। সোশ্যাল মিডিয়ায় সেই শাড়ির ছবি আগেই শেয়ার করে নিয়েছিলেন সৌমিতৃষা।

এর আগেই সৌমিতৃষা এবিপি লাইভ বাংলাকে জানিয়েছিলেন এবারের পুজোয় তাঁর জন্য যে শাড়িটি মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সেটি তাঁর ভীষণ পছন্দ হয়েছে। সেটি অন্য সব বারের থেকে একবারেই আলাদা।

পুজোর মধ্যে একদিন সেই শাড়িটি পরবেন বলে জানিয়েছিলেন সৌমিতৃষা। সেই মতো ‘দিদির উপহার’-এ সেজেছেন সৌমিতৃষা। ম্যাট গোল্ডেল লুকের সঙ্গে মাননসই তাঁর কানের দুল।

এর আগে সৌমিতৃষা জানিয়েছিল, পুজোর সময় তিনি মণ্ডপে মণ্ডপে ঘোরা পছন্দ করেন না। তবে পুজো উদ্বোধনের কাজে তাঁকে বাইরে যেতেই হয়।

এবারেও সৌমিতৃষা পুজো উদ্বোধনের কাজে বাইরে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিয়েছিলেন সেই ছবি।

সৌমিতৃষা আরজি কর কাণ্ডের প্রতিবাদের সময়ও ছিলেন। পাশাপাশি তিনি উৎসবের ছবিও শেয়ার করে নিয়েছেন।
(Feed Source: abplive.com)
