জম্মু-কাশ্মীর বিধানসভায় আজও তুলকালাম ! ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে বিধায়কদের মধ্যে ধাক্ক

জম্মু-কাশ্মীর বিধানসভায় আজও তুলকালাম ! ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে বিধায়কদের মধ্যে ধাক্ক

নয়াদিল্লি: ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় আজও তুলকালাম। আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ককে মার্শাল দিয়ে বার করা হল অধিবেশন কক্ষ থেকে। বিধায়ক খুরশিদ আলম শেখ একটি পোস্টার দেখাতে গেলে, তা ঘিরে উত্তেজনা। ন্যাশনাল কনফারেন্স ও বিজেপি বিধায়কদের মধ্যে ধাক্কাধাক্কি। গতকালও ৩৭০ ধারা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জম্মু ও কাশ্মীর বিধানসভা। বিরোধী বিধায়কদের জাপটে ধরে অধিবেশন কক্ষ থেকে সরিয়ে দেন মার্শালরা।

৩৭০ ধারা পুনর্বহালের দাবি

গতকাল ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি পর্যন্ত হয়।রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন শাসক ও বিরোধী বিধায়করা। গতকাল বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময়, বিধায়ক শেখ খুরশিদরা ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার ১৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন। যদিও এরপরেই বিক্ষোভ, হাঙ্গামায় পরিণত হয়।

‘আমরা ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবি জানাই’

বুধবার বিরোধী দল নেতা সুনীল কুমার শর্মা  ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাবকে ‘বেআইনি’ বলে আখ্যা দেন। আজ অধিবেশন শুরু হওয়ার পরেই পাল্টা শেখ খুরশিদ একটি ব্যানার নিয়ে হাউজের ওয়েলে এসে তুলে ধরেন। যেখানে লেখা , আমরা ৩৭০ ধারা পুনরুদ্ধারের দাবি জানাই।’ যদিও  ছেড়ে কথা বলেননি বিজেপি বিধায়করা। খুরশিদের হাত থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া চেষ্টা করলে, শুরু হয়ে যায় হাতাহাতি।

প্রস্তাব পাশ

প্রসঙ্গত, বুধবার জম্মু ও কাশ্মীরে ফের ৩৭০ ধারা ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয় বিধানসভায়। জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স এই প্রস্তাব পেশ করতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এই প্রস্তাবের বিরোধীতা করেন বিজেপি বিধায়করা। পরে অবশ্য ধ্বনীভোটে প্রস্তাবটি পাশ হয়।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

(Feed Source: abplive.com)