
কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ব্যাপক নাচ, উড়ল টাকা।
উড়ল গোছা গোছা টাকা, কোমর দুলিয়ে চলল চটুল নাচ! কলেজের অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই ছিঃ ছিঃ করছে নেট দুনিয়া
নবীন বরণ অনুষ্ঠানে নাচ
বীরভূম: বীরভূমের নানুর চণ্ডীদাস কলেজের নবীনবরণ উৎসব নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলেজে নবীনবরণ অনুষ্ঠানে চটুল গানের সঙ্গে শিল্পীদের আপত্তিকর নাচ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। বিতর্ক তুঙ্গে নানুর খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠনের পরিচালনায় নবীনবরণ উৎসবকে ঘিরেই। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শনিবার কলেজের নতুন ছাত্র-ছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আর কার্যত সেখানেই কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজের মঞ্চেই এক সঙ্গে তুমুল নাচে অংশ নেয়। এমনকি ভাইরাল ভিডিওতে দেখা যায় টাকা ছড়ানো হচ্ছে! সেই টাকা নিতে রীতিমত হুড়োহুড়ি পরে যায় কলেজ পড়ুয়াদের মধ্যেও। এর আগেও একাধিক বিতর্কে নাম জড়িয়েছে এই কলেজের।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান জানান, “অনুষ্ঠানের দিন ছুটিতে ছিলাম। পরিচালন সমিতির সদস্যদের বিষয়টি খতিয়ে দেখতে বলব। ” অনুষ্ঠানে এক তরুণীর চটুল নাচ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। যদিও ছাত্র সংগঠনের সদস্যরা জানান, তাঁরা কেউ কলেজের ছাত্রী নন, সকলেই বহিরাগত বলে অভিযোগ এনেছেন। ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক ছড়িয়ে সর্বত্র।
প্রশ্ন উঠছে যদি ওরা বহিরাগত হয়, তাহলে কলেজের ভেতর ঢুকে কীভাবে এই অনুষ্ঠানে অংশ নিল তারা। তার সঙ্গে এমন নাচ কার অনুমতিতে হয়েছে এবং টাকা ওড়ানোর ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।
সৌভিক রায়
