Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

‘ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলে কাজ থেকেই বাদ…’! বড় কথা ফাঁস করলেন অপরাজিতা

| No Comments
‘ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলে কাজ থেকেই বাদ…’! বড় কথা ফাঁস করলেন অপরাজিতা

সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট না থাকলে আজকাল কাজ পাওয়াই মুশকিল হয়ে যায়! সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে এসে সোজা সাপটা অনেক কথা-ই প্রকাশ্যে বলেছেন অপরাজিতা। ঠিক কী বলেছেন অভিনেত্রী?

ইনস্টাগ্রামে উঠে আসা ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ শোয়ের প্রমোতে অপরাজিতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি কী, তোমার তো জানার কথা নয়। আমার অভিনয়টা দর্শকরা দেখলেই হবে, আমার নাচটা দর্শকরা দেখলেই হবে, যেটা দর্শকদের জন্য আমি তৈরি করেছি। আমাদের এখানে অনেক বড় অভিনেতারা রয়েছেন, যাঁদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই। কোনও একটা বড় কোলাবরেশন হবে বা বড় বিজ্ঞাপন হবে ওঁরা বলবে নাহ, ওনার তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই, ওনাকে বাদ দাও। বলেই দেবে ওটা তো হবে না।’

অপরাজিতা মুম্বইয়ের কাজ নিয়ে বলেন, ‘এমনকি বোম্বে থেকে যত কাস্ট করবে, আগে দেখবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কিনা। আমি যদি রেফার করি, আমার বদলে ওকে নাও, বলবে, নাহ দিদি ইনস্টাগ্রামে তো ওনার অ্যাকান্ট নেই। আর এই ইনস্টাগ্রামে অ্যাকাউন্টের চোটে কী হয়েছে, এটা তো রেগুলার একটা ফিড করানোর বিষয়, ছবি তোলো রে, রিল বানাও রে, ভিডিয়ো করো রে, ওমুক করো রে…। আজকে আর্টিস্টের সম্মানটা ধুলোয় মিশেছে এই সোশ্যাল মিডিয়ার জন্য।’

অপরাজিতা বরাবরই ঠোঁটকাটা, সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করেন তিনি। এই একই সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মকে নিয়েও খানিকটা ক্ষোভ প্রকাশ করে বসেন অভিনেত্রী। বলেন, সৌমিত্র জ্য়েঠু (সৌমিত্র চট্টোপাধ্যায়) তাঁকে শিখিয়েছিলেন, যখন কোনও বড় শিল্পীরা ফ্লোরে অভিনয় করবেন, তখন ফ্লোরে বসে সেটা দেখতে। অপরাজিতা বলেন, তিনি এখনও সেকথা ভোলেননি, ফ্লোরে বসে ছোট-বড় সকলের শ্যুটিং দেখেন, শেখার চেষ্টা করেন। এরপরই কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেটা আমি কারোর মধ্যে দেখিনা। যদি ১-২ দিন লোক দেখানো বা কাউকে খুশি করতে কেউ করেও থাকে, তাহলেও মন থেকে কারোর আসে না।’

এই একই সাক্ষাৎকারে নিজের জীবনের নানান চড়াই-উতরাই, স্ট্রাগল সহ নানান কথা ভাগ করে নিয়েছেন অপরাজিতা আঢ্য।

(Feed Source: hindustantimes.com)

বিনোদন
, Aparajita Adhya, film industry, Social Media Account, অপরাজিতা আঢ্য

Post navigation

← ‘জীবনের সঙ্গে মিশে যায়…’, ছেলে অভিষেকের ‘আই ওয়ান্ট টু টক’ দেখে আপ্লুত অমিতাভ
পাকিস্তানে ইমরান সমর্থকদের সহিংস বিক্ষোভ: 6 নিরাপত্তা কর্মী নিহত, 100 জনেরও বেশি আহত; প্রতিবাদকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda