Aparajita Adhya: ফের ছোটপর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য! এবার কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নব রূপে, নব সাজে,আরও বড়ভাবে এখন দেখা যাচ্ছে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। দেখতে দেখতে সিজন ২-এর মাসিক ফিনালে! অক্টোবর ফিনালে! উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অক্টোবর ফিনালেতে এসে স্বাভাবিকভাবে খুশি অপরাজিতা। তিনি বলেন, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সুদীপ্তা দারুণ ভাবে শো-টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শো কীভাবে সঞ্চালনা করতে হয় আমি…










