‘ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলে কাজ থেকেই বাদ…’! বড় কথা ফাঁস করলেন অপরাজিতা
সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট না থাকলে আজকাল কাজ পাওয়াই মুশকিল হয়ে যায়! সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে এসে সোজা সাপটা অনেক কথা-ই প্রকাশ্যে বলেছেন অপরাজিতা। ঠিক কী বলেছেন অভিনেত্রী? ইনস্টাগ্রামে উঠে আসা ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ শোয়ের প্রমোতে অপরাজিতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি কী, তোমার তো জানার কথা নয়। আমার অভিনয়টা দর্শকরা দেখলেই হবে, আমার নাচটা দর্শকরা দেখলেই হবে, যেটা দর্শকদের জন্য আমি তৈরি করেছি। আমাদের এখানে অনেক বড় অভিনেতারা রয়েছেন,…

