‘আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমায়…’, কোন বলি অভিনেতার প্রংশসায় পঞ্চমুখ রশ্মিকা মন্দানা?

‘আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমায়…’, কোন বলি অভিনেতার প্রংশসায় পঞ্চমুখ রশ্মিকা মন্দানা?

কলকাতা: তিনি ‘ভাইজান’। বলিউডে এই অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন অনেকেই। প্রশংসা করেছেন তাঁর। আর এবার রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। সলমন খান  (Salman Khan) সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ রশ্মিকা। বর্তমানে জোরকদমে ‘সিকন্দর’ ছবির শুটিং করছেন তাঁরা। তাঁদের দুজনের বয়সের ফারাক ৩১ বছর। এ বার ছবির নায়ককে নিয়ে মুখ খুললেন নায়িকা। কী বললেন রশ্মিকা? জেনে নেওয়া যাক।

এখনই চরিত্র নিয়ে বিশেষ কিছু প্রকাশ্যে আনতে চান না রশ্মিকা মন্দানা। তবে তিনি জানান, সেটে তাঁর সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করেন সলমন। তবে সলমনের সঙ্গে প্রথমবার কাজ করে মুগ্ধ রশ্মিকা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাই অভিনেত্রী বলেছেন, ‘ওঁর অর্থাৎ সলমন খানের সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। অসাধারণ মানুষ। বলা ভাল, একেবারে মাটির মানুষ। শুটিংয়ের সময়ে আমার শরীর ভাল ছিল না। যে মুহূর্তে তিনি এই বিষয়টা জানতে পারলেন, নিয়মিত আমার খোঁজ করতেন এসে। কলাকুশলীদের বলতেন, আমাকে যেন পুষ্টিকর খাবার, গরম জল সব দেওয়া হয়।’

সলমনের প্রশংসা করতে গিয়ে রশ্মিকা বলছেন, ‘সলমন সত্যিই অনেক খেয়াল রাখেন। ওঁর সঙ্গে থাকলে নিজেকে ভীষণ বিশেষ বলে মনে হয়। দেশের তারকাদের মধ্যে সলমন অন্যতম। কিন্তু সলমন একেবারই মাটির মানুষ। ওঁর কোনও অহংকার নেই। ভীষণ আগলে রাখতে পারেন। খুবই বিনয়ী আর একজন মাটির মানুষ সলমন। সিকন্দর ছবিটা দর্শকদের দেখানোর জন্য আমরা ভীষণ আগ্রহী। আশা করি দর্শকদের ভীষণ ভাল লাগবে এই ছবিটা।

প্রসঙ্গত, বর্তমানে সলমনের নিরাপত্তা নিয়ে যথেষ্ট কড়াকড়ি রয়েছে। কড়া নিরাপত্তা নিয়েই এই ছবির শ্যুটিং করছেন সলমন। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সলমনের নিরাপত্তা আরও বেড়েছে। সেই নিরাপত্তার জেরেই কাটছাঁট করা হয়েছে তাঁর জন্মদিনের উৎসব উদযাপনেও।

(Feed Source: abplive.com)