ঠান্ডায় ছুটি জমে ক্ষীর! বড়দিনে সইফ, ২ ছেলেকে নিয়ে কোথায় বেড়াতে গেছেন করিনা?

ঠান্ডায় ছুটি জমে ক্ষীর! বড়দিনে সইফ, ২ ছেলেকে নিয়ে কোথায় বেড়াতে গেছেন করিনা?

নবাব পরিবারে উৎসবের রেশ যেন কিছুতেই শেষ হচ্ছে না। প্রথমে শর্মিলা ঠাকুরের জন্মদিন পালন করলেন গোটা পরিবারের সদস্যরা। নাতি নাতনিদের সঙ্গে কেক কাটতে দেখা গেল শর্মিলাকে। তারপরেই ছিল তৈমুরের জন্মদিন। সইফ আলি খানের বড় ছেলের জন্মদিন উপলক্ষে ফের আরও একবার উৎসবের মেজাজে সেজেছিল গোটা নবাব পরিবারের সদস্যরা।

এখনও এক সপ্তাহ হয়নি তৈমুর আলি খানের জন্মদিন পালন করল গোটা নবাব পরিবার। বড় ছেলের জন্মদিন শেষ হতেই এবার স্ত্রী এবং সন্তানদের নিয়ে বিদেশে পাড়ি দিলেন সইফ। বিদেশের ছুটি কাটানোর বেশ কিছু ছবিও ইতিমধ্যেই করিনা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

প্রতি বছরের মতো এই বছরেও বড়দিনের ছুটিতে পরিবারকে সময় দেওয়ার জন্য বিদেশ পাড়ি দিয়েছেন সইফ আলি খান। দুই ছেলেকে নিয়ে কিছুটা সময় এক আনতে কাটানোর জন্যই এই সিদ্ধান্ত। সোমবার বেবো ছুটির আমেজের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

SAIF (INSTRAGRAM KAREENA KAOOR KHAN)

করিনা যে ছবিগুলি পোস্ট করেছেন, তার একটিতে সইফকে একা রাস্তায় হাঁটতে দেখা যায়। অন্য একটি ছবিতে আবার ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। তৈমুরের ছবিটি পোস্ট করে করিনা লেখেন, মেরা বেটা। তবে তৈমুরের ছবি পোস্ট করলেও জেহর কোনও ছবি পোস্ট এখনও করেননি করিনা।

স্বামী সন্তান ছাড়াও নিজের বেশ কয়েকটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। ঠান্ডায় বিদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে বেশ কয়েকটি সেলফি তুলেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, দা ফ্রোজেন ফেজ সিরিজ। ঠান্ডায় জমে গেলে ঠিক কেমন লাগে সেটাই বোধহয় তিনি দেখাতে চেয়েছিলেন সকলকে।প্রসঙ্গত, কিছুদিন আগেই দুই ছেলের পারফরম্যান্স দেখার জন্য স্কুলে হাজির হয়েছিলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। অনুষ্ঠানে ছেলেদের পারফরম্যান্স দেখার সময় হাত নাড়িয়ে ছেলেদের উৎসাহ দিতে দেখা যায় করিনাকে। করিনার এই ভিডিয়োটি সামনে উঠে আশায় অনেকেই করিনাকে ‘কুচ কুচ হোতা হে’ সিনেমার অঞ্জলি চরিত্রের সঙ্গে তুলনা করেছেন।

(Feed Source: hindustantimes.com)