ঠান্ডায় ছুটি জমে ক্ষীর! বড়দিনে সইফ, ২ ছেলেকে নিয়ে কোথায় বেড়াতে গেছেন করিনা?
নবাব পরিবারে উৎসবের রেশ যেন কিছুতেই শেষ হচ্ছে না। প্রথমে শর্মিলা ঠাকুরের জন্মদিন পালন করলেন গোটা পরিবারের সদস্যরা। নাতি নাতনিদের সঙ্গে কেক কাটতে দেখা গেল শর্মিলাকে। তারপরেই ছিল তৈমুরের জন্মদিন। সইফ আলি খানের বড় ছেলের জন্মদিন উপলক্ষে ফের আরও একবার উৎসবের মেজাজে সেজেছিল গোটা নবাব পরিবারের সদস্যরা। এখনও এক সপ্তাহ হয়নি তৈমুর আলি খানের জন্মদিন পালন করল গোটা নবাব পরিবার। বড় ছেলের জন্মদিন শেষ হতেই এবার স্ত্রী এবং সন্তানদের নিয়ে বিদেশে পাড়ি দিলেন সইফ। বিদেশের ছুটি কাটানোর বেশ কিছু…

