
নতুন বছরের শুরু কাঞ্চনজঙ্ঘায়। দার্জিলিং-থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানালেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ
একরত্তি পুত্র ধীরকে নিয়ে দার্জিলিং ঘুরতে গিয়েছেন তাঁরা। টুকরো ছুটি পেয়ে তাঁরা হামেশাই বেরিয়ে পড়েন ঘুরতে।

এই দার্জিলিংয়েই প্রথমবার গৌরব প্রেমের প্রস্তাব জানিয়েছিলেন ঋদ্ধিমাকে। আর একরত্তি ধীরকে নিয়ে গৌরব ঋদ্ধিমা ফিরলেন সেই স্মৃতি বিজড়িত জায়গাতেই।

সদ্যই মুক্তি পেয়েছে গৌরব চক্রবর্তী অভিনীত নিকষছায়া ওয়েব সিরিজটি। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গৌরব।

অন্যদিকে গৌরব ও ঋদ্ধিমা কিছুদিন আগে পর্যন্ত একটি রান্নার শো একসঙ্গে সঞ্চালনা করতেন। ভীষণ জনপ্রিয় ছিল তাঁদের এই শো।

আপাতত ঋদ্ধিমা খুব বেশি কাজ হাতে নিচ্ছেন না। ছেলে ধীরের সঙ্গেই এই মুহূর্তে বেশি সময় কাটাতে চান ঋদ্ধিমা

অন্নপ্রাশনের সময় প্রথমবার একরত্তি ধীরের ভিডিও প্রকাশ্যে এনেছিলেন গৌরব ও ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ার সবাই তাঁদের একরত্তি ধীরকে ভরিয়েছিলেন ভালবাসায়।

এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা অনুষ্ঠানেই ধীরকে নিয়ে ছবি শেয়ার করে নেন তাঁরা। ৩ জনের পরিবারের ভাল থাকার ছবি তাঁরা হামেশাই শেয়ার করে নেন।

এর আগে বিভিন্ন অনুষ্ঠানই একসঙ্গে কাটান গৌরব ও ঋদ্ধিমা। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তাঁরা।

এর আগে দিপাবলি ও পুজোর অনুষ্ঠানও একসঙ্গে কাটিয়েছেন তাঁরা।
(Feed Source: abplive.com)
