‘বারাক ওবামা সমকামী, স্ত্রী মিশেল আসলে পুরুষ’…চাঞ্চল্যকর দাবি ধনকুবের ইলন মাস্কের বাবার

‘বারাক ওবামা সমকামী, স্ত্রী মিশেল আসলে পুরুষ’…চাঞ্চল্যকর দাবি ধনকুবের ইলন মাস্কের বাবার

নয়াদিল্লি: আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে কুরুচির মন্তব্য়। তীব্র সমালোচনার মুখে ধনকুমের ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। বারাক ‘সমকামী’ এবং মিশেল আসলে ‘পুরুষ’ বলে দাবি করেছেন ইরল। (Errol Musk)

প্রায়শই বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন ইরল। YouTube-এ ‘Wide Awake Podcast’-এ  সম্প্রতি অংশ নেন তিনি। আর সেখানেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীকে নিশানা করে বিতর্ক বাধিয়েছেন ইরল। (Errol Musk on Obamas)

আমেরিকার রাজনীতি প্রসঙ্গে আলোচনায় ইরন বলেন, “আমরা বুঝতে পারি, ওবামা আসলে সমকামী। একজন পুরুষকে বিয়ে করেছেন উনি, যিনি মহিলাদের পোশাক পরে থাকেন। আমরা বিষয়টি জানতে পারি। সকলে এব্যাপারে অবগত নন।” বারাক এবং মিশেল সম্পর্কে এমন কথা শুনে চমকে যান সঞ্চালক। তিনি প্রশ্ন করেন, “মিশেল ওবামা আসলে পুরুষ?” ইরল বলেন, “অবশ্যই, তুমি জানো না?” সঞ্চালক বলে, “না, আমি জানতাম না।”

এ প্রসঙ্গে ২০১৪ সালে কৌতুক শিল্পী জোয়ান রিভার্সের একটি মন্তব্য টেনে আনেন ইরল। একসময় মিশেলের লিঙ্গ পরিচিতি নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন জন। বারাককে তিনি ‘সমকামী’ বলেও উল্লেখ করেছিলেন। সেই প্রসঙ্গেই টেনে আনেন ইরল। 

শুধু তাই নয়, ইরলের দাবি, প্রকাশ্যে ওই মন্তব্য় করার দু’সপ্তাহ পরই জন রিভার্স মারা যান। ওঁকে সরিয়ে দেওয়া হয়। এব্যাপারে খোঁজ নেওয়া যেতে পারে বলেও দাবি করেন ইরল। অস্ত্রোপচার করাতে গিয়ে কোমায় চলে যান জোয়ান। এর পর মৃত্যু হয়। তাঁকে মেরে ফেলা হয়েছিল বলে কোনও প্রমাণ আজ পর্যন্ত মেলেনি। সেখানেই থামেননি ইরল। ‘মিশেল পুরুষ, তাঁর পুরুষাঙ্গ আছে’ বলেও দাবি করেন। 

ইরলের এই দাবি নিয়ে ওবামাদের তরফে কোনও প্রতিক্রিা মেলেনি। ১৯৮৯ সালে একটি ল ফার্মে চাকরি করার সময় বারাক এবং মিশেলের আলাপ। ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে, মালিয়া এবং সাশা।

শুধুমাত্র বারাক এবং মিশেল সম্পর্কে কুরুচিকর মন্তব্যই নয়, ইলনেরও তীব্র সমালোচনা করেন ইরল। তাঁর দাবি, ইলন ভাল বাবা হতে পারেননি। যথেষ্ট সময় পর্যন্ত দেন না সন্তানদের। জন্মের কিছু দিন পর ইলনের প্রথম সন্তান মারা যায়। আয়ার হাতে শিশুকে তুলে দিলে এমনই হয় বলে দাবি ইরলের। ইলন এসব শুনে তাঁকে গুলি করতে পারেন, কিন্তু তাঁর যা মনে হয়, তা বলবেন বলে জানান ইরল। ইলনের সঙ্গে ইরলের সম্পর্কও তেমন মধুর নয়। কিছু বছর আগে একটি সাক্ষাৎকারে বাবাকে ইলন, ‘অসৎ’, ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছিলেন।

(Feed Source: abplive.com)