‘আমি নিশ্চিত এখানেই টেসলার কারখানা হবে’, ভারতে এসে এলন মাস্কের বাবা দিলেন আশ্বাস
Errol Musk : ভারতে হবেই টেসলার (Tesla In India) কারখানা। এলন নয়, এই আশ্বাস দিলেন তাঁর বাবা এরল মাস্ক। ভারতে এসে সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও এলন মাস্কের (Elon Musk) ওপরই সব ছেড়েছেন এরল মাস্ক। ঠিক কী বলেছেন এলন মাস্কের বাবা সোমবার ভারতে টেসলার কারখানা হওয়ার বিষয়ে আশা দেখিয়েছেন এরল মাস্ক। পাশাপাশি তিনি বলেছেন, কোনও সন্দেহ নেই, ভারতে একটি টেসলার উৎপাদন কারখানা থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…


