মনখারাপের দাওয়াই! মেজাজ ভাল না থাকলে, কোন কাজটি করেন ক্যাটরিনা কইফ?

মনখারাপের দাওয়াই! মেজাজ ভাল না থাকলে, কোন কাজটি করেন ক্যাটরিনা কইফ?

কলকাতা: তিনি জীবনের কম ওঠাপড়া পেরোননি। প্রেমে পড়েছেন, প্রেম ভেঙেও গিয়েছে তাঁর। তবে সেই সমস্ত কিছু ভুলে তিনি এখন ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর সঙ্গে সুখে সংসার করছেন। প্রত্যেক সাক্ষাৎকারেই তিনি নিজের সঙ্গে ভিকি কৌশলের সম্পর্কের কথা তুলে ধরেন। কেবল প্রেম নয়, তাঁদের মধ্যে যে রয়েছে অসামান্য বন্ধুত্ব ও নির্ভরশীলতা, সেই কথা তুলে ধরেন ক্যাটরিনা কইফ (Katrina Kaif) তবে তাঁকে সবথেকে বেশি খুশি করতে পারে কোন জিনিসটা? সদ্য এই কথাই একটি সাক্ষাৎকারে বললেন ক্যাটরিনা।

ক্যাটরিনা সবসময়েই বলে আসছেন, নিজের খুশির রাশ নিজের হাতেই থাকা জরুরি। অন্য কারও হাতে গেলেই মুশকিল। এই নীতিতে এখনও বিশ্বাসী ক্য়াটরিনা। তিনি বিশ্বাস করেন, তাঁকে যদি সবথেকে বেশি কেউ খুশি করতে পারেন, তা হল তিনি নিজেই। শরীরচর্চা করলে নাকি তাঁর মন ভাল হয়ে যায়। এই কারণে তিনি যখন নিয়মিত কার্ডিও ও যোগা করেন, তখন তাঁর মন ভাল থাকে। তবে ক্যাটরিনা এ ও উল্লেখ করতে ভুললেন না যে, কখনও কখনও তাঁর স্বামী, অর্থাৎ ভিকি কৌশল ও অবাক ভাবে তাঁর মন ভাল করে দেয়। কারণ ভিকি ক্যাটরিনাকে নিঃস্বার্থভাবে ভালবাসেন। আর সেই কারণেই ক্যাটরিনার মনের কথা বুঝতে পারেন।

এর আগে একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন ভিকি ভীষণ ভাল শ্রোতা। যখনই ক্যাটরিনার ঘরের বাইরে মন খারাপ করার মতো কিছু হয় বা রাগ হয়, ক্যাটরিনা ভিকিকে এসে সবটা বলেন, তার সামনেই চিৎকার করেন বা কান্নাকাটি করেন। ভিকি কিন্তু ধৈর্য্য হারান না। সমস্তটা শোনেন একেবারে মন দিয়ে। মাঝে মধ্যে ক্যাটরিনা খুব বেশি তাড়াতাড়ি ইংরাজিতে কথা বললে ভিকি বলেন একটু আস্তে কথা বলতে। কারণ তিনি কিছুই বুঝতে পারছেন না।

ক্যাটরিনা সদ্যই বলেছেন, তাঁর সবচেয়ে প্রিয় খাবার হল প্যানকেক। তাছাড়াও তিনি ভিকির মায়ের হাতের মাখন দেওয়া পরোটা খেতে ভীষণ ভালবাসেন। ভিকির মায়ের সঙ্গেও ক্যাটরিনার খুব ভাল সম্পর্ক।

(Feed Source: abplive.com)