বিয়ের ২ মাসের মধ্যেই মা হচ্ছেন ‘মিশকা’ অহনা, কবে কোলে আসবে সন্তান?

বিয়ের ২ মাসের মধ্যেই মা হচ্ছেন ‘মিশকা’ অহনা, কবে কোলে আসবে সন্তান?

কলকাতা: আনুষ্ঠানিক বিয়ের ২ মাসের এল সুখবর। মা হচ্ছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। তাঁর প্রেমজীবন নিয়ে চর্চা চলেছিল বহুদিন ধরেই। বাড়ি থেকে মেনে নেননি তাঁদের বিয়ে। আইনি বিয়ে সেরে একত্রবাসে থাকতেন ‘মিশকা’। দীপঙ্কর দে-র সঙ্গে সুখের সংসার অহনার। ২০২৩ সালে আইনি বিয়ে সারেন তাঁরা। তারপর থেকেই একসঙ্গে থাকছিলেন তাঁরা। ২০২৫ সালের প্রথম দিকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন তাঁরা। বিয়ে হওয়ার ২ মাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সুখবর ভাগ করে নেন অহনা। মা হতে চলেছেন তিনি। মন্দারমণিতে ঘুরতে গিয়েছেন অহনা। আর সমুদ্রের ধার থেকেই, পড়ন্ত সূর্যের আলো মেখে সুখবর দিলেন অহনা।

সমুদ্রের ধার থেকেই টলি অভিনেত্রী ভাগ করে নিয়েছেন মা হওয়ার কথা। মোট ৩টি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। প্রথম ছবিতে দেখা যাচ্ছে অহনার বেবি বাম্প। সাদা পোশাকে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। পড়ন্ত সূর্যের আলো মেখে অভিনেত্রী আগলে রয়েছেন তাঁর বেবি বাম্প। পরের ছবিতে অহনা দীপঙ্করকে জড়িয়ে ধরে রয়েছেন আদুরে ভঙ্গিতে। পিছনে অস্ত যাচ্ছে সূর্য। পরের ছবিতে একটি স্টার ফিসের ছবি। সেখানে লেখা রয়েছে অগাস্ট ২০২৫। নীচে রয়েছে দুটো শিশুর পা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে লিখেছেন অহনা, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল তারাটা আসছে অগাস্ট ২০২৫-এ।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়েছে। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।

অন্তঃসত্ত্বা হওয়ার পরেও বিরতি নিতে চান না অহনা। তিনি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে কাজ করছেন। সেখানে তাঁর চরিত্রের নাম ‘মিশকা’। নেতিবাচক এই চরিত্র কিন্তু দর্শকদের ভীষণ জনপ্রিয়। দর্শকদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অহনা। ২০২৩ সালে আইনি বিবাহ সারেন তিনি। এরপরে স্বামী দীপঙ্কর দে-র সঙ্গে একত্রবাস তাঁর। অহনার বাড়ি থেকে এই সম্পর্ক কখনও মেনে নেওয়া হয়নি। সেই কারণেই দীপঙ্করের সঙ্গে আলাদা থাকতেন অহনা। ২০২৫ সালে আনুষ্ঠানিক বিবাহ সারেন তাঁরা।

(Feed Source: abplive.com)