
‘ইন্ডিয়ান আইডল ১৫’ ফিনালের শ্যুটিংয়ের মাঝে খুনসুটি আনন্দে মেতে উঠেছেন বিশাল দাদলানি, শ্রেয়া ঘোষাল এবং বাদশা। আর এটাই ধরা পড়েছে ওই ভিডিওটিতে। শো-কে বিদায় জানিয়ে বিশাল লিখেছেন যে, “বন্ধুরা, এটাই আমার শেষ। পরপর ৬টি সিজন, আজকের রাতটাই ইন্ডিয়ান আইডল-এর বিচারক হিসেবে আমার শেষ এপিসোড। আর আমি আশা করি যে, আমি এই শো-কে যতটা মিস করব, এই শো-ও আমায় ঠিক ততটাই মিস করবে। ধন্যবাদ শ্রেয়া, বাদশা, আদি, আরাধনা, চিত্রা, আনন্দজি, সোনাল, প্রতিভা, সাহিল, সলোনি, মুসকান, অবিশা, প্রোডাকশনের সমস্ত কলাকুশলী, বিলাস পাকিয়া, কৌশিক (পিঙ্কি) এবং সমস্ত সহ-বিচারক, গায়ক-গায়িকা এবং সঙ্গীতশিল্পী। এটা সত্যিই যেন আমার ঘর হয়ে উঠেছিল। ওই মঞ্চটা সত্যিই খাঁটি ভালবাসা।”
(Feed Source: news18.com)
