Raghu Dakat: আউশগ্রামের জঙ্গলে হঠাৎ হাজির ‘রঘু ডাকাত’, ছুটল ঘোড়া! খবর ছড়িয়ে পড়তেই শোরগোল

Raghu Dakat: আউশগ্রামের জঙ্গলে হঠাৎ হাজির ‘রঘু ডাকাত’, ছুটল ঘোড়া! খবর ছড়িয়ে পড়তেই শোরগোল

শরদিন্দু ঘোষ

রঘু ডাকাতের চরিত্রে দেব৷

আউশগ্রাম: কয়েক বছর আগে এসেছিলেন ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। পূর্ব বর্ধমানের আউশগ্রামে সিনেমার শ্যুটিং করেন বিগ বি। তার আগে পরে শ্যুটিং হয়েছে অনেক। এবার এই জঙ্গলে ফের বসেছে শ্যুটিংয়ের আসর। এবার ‘রঘু ডাকাত’ সিনেমার শ্যুটিংয়ে ঘোড়া ছোটালেন দেব। সেই শ্যুটিং দেখতে ভিড় করলেন এলাকার বাসিন্দারা।