দিন কয়েক আগেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, অনলাইনে সালওয়ার কামিজ এবং শাড়ি বিক্রি করছেন অভিনেত্রী। যা দেখে দুভাগে ভাগ হয়ে যান নেটিজেনরা।
হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী চারু অসোপা। রাজস্থানের বিকানের থেকে এসে স্বপ্ননগরীতে নিজের জায়গা পাকা করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল তাঁকে। এরপর খ্যাতি-জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে একটা সময় অভিনেত্রীর জীবনে এসেছে ঝড়। ২০১৯ সালে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে সাতপাক ঘুরেছিলেন চারু। তবে বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য কলহের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। কন্যা জিয়ানার জন্মের কিছু সময় পরেই অবশ্য আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজীব আর চারু।
ফলে জিয়ানাকে একাই বড় করছেন অভিনেত্রী। আর সম্প্রতি কন্যাকে নিয়ে মুম্বই ছেড়ে নিজের বিকানেরের বাড়িতে ফিরে গেলেন চারু। আসলে দিন কয়েক আগেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, অনলাইনে সালওয়ার কামিজ এবং শাড়ি বিক্রি করছেন অভিনেত্রী। যা দেখে দুভাগে ভাগ হয়ে যান নেটিজেনরা। অনেকেই চারুকে কুর্নিশ জানিয়েছেন। আবার কেউ কেউ তাঁর আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তীর্যক মন্তব্য করে তাঁরা বলেন যে, “সুস্মিতা সেনের প্রাক্তন ভ্রাতৃবধূ স্যুট বেচে দিন গুজরান করছেন!”
তবে এই সমস্ত কিছুর পর মুখ খুলেছেন চারু। হিন্দুস্তান টাইমসের কাছে তিনি বলেন যে, “আমি নিজের শহর রাজস্থানের বিকানেরে শিফট করে গিয়েছি। এখনকার জন্য আমি মুম্বই ছাড়লাম। বর্তমানে আমি আমার মা-বাবার সঙ্গেই থাকছি। প্রায় এক মাসে আগেই আমি আর জিয়ানা এখানে চলে এসেছি।”
কিন্তু কেমন এমন পদক্ষেপ অভিনেত্রীর। জবাবে চারু বলেন, “মুম্বইয়ে বসবাস করা অতটাও সহজ নয়। এর জন্য টাকার প্রয়োজন। আমার মাসে সেখানে থাকার জন্য খরচ হয় ১ থেকে প্রায় দেড় লক্ষ টাকা। এর মধ্যে বাড়ি ভাড় এবং সমস্ত কিছুই অন্তর্ভুক্ত। যা আমার পক্ষে বেশ কঠিন। আর তার থেকেও বড় কথা হল, আমি যখন মুম্বইয়ের নাইগাঁওয়ে শ্যুটিং করব, তখন জিয়ানাকে ন্যানির কাছে একাই থাকতে হবে। আর ওকে এভাবে আমি রাখতে পারব না। তাই নিজের বাড়ি ফিরে গিয়ে নিজস্ব কিছু শুরু করার পরিকল্পনা আগে থেকেই করে রেখেছিলাম। তাড়াহুড়োয় কিন্তু আমি এই সিদ্ধান্ত নিইনি।”
আর্থিক অবস্থা প্রসঙ্গে সমস্ত ট্রোল এবং জল্পনার জবাবে চারু বলেন যে, “যখন আপনি কিছু নতুন শুরু করেন, তাতে প্রত্যেককেই লড়াই করতে হয়। আমার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? আমি সব কিছু নিজে হাতে করছি, অর্ডার নেওয়া থেকে শুরু করে প্যাকেজ পাঠানো এমনকী স্টক রাখা পর্যন্ত সমস্ত কিছুই। আমি যখন অভিনয়ের জন্য মুম্বই এসেছিলাম, তখন সবটা সহজ ছিল না। আমি নিজের জন্য নিজের নাম তৈরি করতে চেয়েছিলাম আর সেটা করেওছিলাম। বর্তমানে আমি এই ব্যবসা শুরু করেছি, যাতে আমার সম্পূর্ণ মনোযোগটাই সন্তানকে দিতে পারে। আমি তো এটাকে ভুল মনে করি না।”
প্রাক্তন স্বামী রাজীব প্রসঙ্গে চারু বলেন যে, “ও যখন ইচ্ছা বিকানেরে এসে নিজের মেয়ের সঙ্গে দেখা করতেই পারে। মুম্বই ছাড়ার আগে শুধু আমি আমার পরিকল্পনার বিষয়ে জানিয়ে ওকে একটি মেসেজ করে রেখেছিলাম।” আর অনলাইনে জামাকাপড় বিক্রির কারণ হিসেবে অভিনেত্রী বলেন, “এটা এমন নয় যে, আমি কোনও বড় প্রজেক্টের শ্যুটিং করছিলাম। আমি ডেলি সোপে কাজ করতে চাই না, কারণ আমি জিয়ানার উপর মনোযোগ দিতে চাই। আমি এখান থেকেই ডিজিটাল কন্টেন্ট শ্যুট করতে পারি। যাই হোক, আমাকে যদি শ্যুটিংয়ের কাজে কোথাও যেতেও হয়, তাহলে বাড়িতে থাকার সেরা বিষয় হল, জিয়ানা ওর দাদু-দিদিমার সঙ্গে থাকতে পারবে।”
(Feed Source: news18.com)