RCB vs DC: কোহলি ও ক্রুণালের ম্যাচ উইনিং ইনিংস! দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আরসিবি

RCB vs DC: কোহলি ও ক্রুণালের ম্যাচ উইনিং ইনিংস! দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আরসিবি

IPL 2025 RCB vs DC: বেঙ্গালুরুতে কেএল রাহুলের সেলিব্রেশনের জবাব দিল্লিতে নিজের ঘরের মাঠে ব্যাটেই দিলেন বিরাট কোহলি। কঠিন পরিস্থিতিতে কোহলি ও ক্রুণাল পান্ডিয়ার ম্যাচ উইনিং ইনিংসে দুরন্ত জয় পেল আরসিবি।

দিল্লি: বেঙ্গালুরুতে কেএল রাহুলের সেলিব্রেশনের জবাব দিল্লিতে নিজের ঘরের মাঠে ব্যাটেই দিলেন বিরাট কোহলি। কঠিন পরিস্থিতিতে কোহলি ও ক্রুণাল পান্ডিয়ার ম্যাচ উইনিং ইনিংসে দুরন্ত জয় পেল আরসিবি। একটা সময় দিল্লির ১৬৩ রানের টার্গেট তাড়া করতে ৩ উইকেট দ্রুত পড়ে যায়। এরপর অনবদ্য ইনিংস খেলেন কোহলি ও ক্রুণাল। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। ক্রুণাল পান্ডিয়া ৭৩ রান করে অপরাজিত থাকেন। কোহলি করেন ৫১ রান। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে এল আরসিবি।