Met Gala-য় ‘বাদশাহি’ মেজাজে শাহরুখ, স্বামীর সঙ্গে হাজির প্রিয়ঙ্কা, অন্তঃসত্ত্বা কিয়ারা-দিলজিৎ কেমন সাজলেন দেখুন

হলিউডে অভিনয় করেছেন অনেকেই। কিন্তু সেখানকার রেড কার্পেটে বলিউডের উপস্থিতি তেমন চোখে পড়ে না। এবারের Met Gala 2025 তাই ব্যতিক্রম ছিল সবদিক থেকেই। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান উপস্থিত থাকবেন জেনে বাড়তি উৎসাহ পেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু হলিউডে বলিউডের উপস্থিতি কতটা নজর কাড়তে পারল?

বয়সের সঙ্গে তাঁর 'কেত', আকর্ষণ বাড়ছে বলে একমত সকলেই। কিন্তু মেট গালায় শাহরুখ খানের উপস্থিতিতে অনেকে গর্ববোধ করলেও, সাজগোজে তিনি তেমন নজর কাড়তে পারলেন না।

বয়সের সঙ্গে তাঁর ‘কেত’, আকর্ষণ বাড়ছে বলে একমত সকলেই। কিন্তু মেট গালায় শাহরুখ খানের উপস্থিতিতে অনেকে গর্ববোধ করলেও, সাজগোজে তিনি তেমন নজর কাড়তে পারলেন না।

দুই হাত ছড়িয়ে ভারতীয়দের মন জয় করলেও, সাজগোজে শাহরুখ উতরোতে পারেননি বলেই মত অনুরাগীদের। শাহরুখকে হলিউডের অভিনেতা জনি ডেপের মতো দেখিয়েছে বলেও মত তাঁদের।

তবে 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে আক্ষেপ নেই কারও। স্বামী নিক জোনাসের সঙ্গেই মেট গালায় হাজির হন প্রিয়ঙ্কা। তাঁর সাজগোজ সকলের নজর কেড়েছে।

তবে ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে আক্ষেপ নেই কারও। স্বামী নিক জোনাসের সঙ্গেই মেট গালায় হাজির হন প্রিয়ঙ্কা। তাঁর সাজগোজ সকলের নজর কেড়েছে।

এবারের মেট গালার থিম ছিল Superfine: Tailoring Black Style. সেই নিরিখে প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী নিক ফুল মার্কস পেয়ে উতরে গিয়েছেন বলে মত অনুরাগীদের।

বরাবরের মতো মেট গালায় প্রিয়ঙ্কা এবং নিকের অতরঙ্গ কিছু মুহূর্তও নজর কেড়েছে সকলের। তাঁদের 'The Perfect Couple' বলে উল্লেখ করেছেন অনুরাগীরা।

বরাবরের মতো মেট গালায় প্রিয়ঙ্কা এবং নিকের অতরঙ্গ কিছু মুহূর্তও নজর কেড়েছে সকলের। তাঁদের ‘The Perfect Couple’ বলে উল্লেখ করেছেন অনুরাগীরা।

মেট গালায় রাজকীয় উপস্থিতি দেখা গেল দিলজিৎ দোসাঞ্ঝের। মহারাজার বেশে সেখানে হাজির হলেন তারকা।

শুধু তাই নয়, পোশাকের উপর যে Cape চাপিয়েছিলেন দিলজিৎ, তাতে গুরুমুখী ভাষায় লেখাও চোখে পড়ল। পঞ্জাবকে হলিউডে পৌঁছে দিলেন বলে মত অনুরাগীদের।

মা হতে চলেছেন কিয়ারা আডবানি। আজকাল সংবাদমাধ্যম থেকে মোটামুটি দূরত্ব রেখে চলেন। কিন্তু মেট গালায় কোনো রাখঢাক করলেন না কিয়ারা।

গৌরব গুপ্তর গাউনে পরেছিলেন কিয়ারা, যাতে তাঁর স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু মেট গালার মঞ্চে  তিনি সৃজনশীলতা দেখাতে পারেননি বলে মত অনুরাগীদের।

কিয়ারাকে সঙ্গ দিতে আমেরিকা গিয়েছেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রও। কিন্তু নীল কার্পেটে কিয়ারার সঙ্গে তাঁকে দেখা যায়নি।

আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা পুনাওয়ালা মণীশ মালহোত্রর তৈরি পোশাক পরেছিলেন। কিন্তু আগের বারের তুলনায় এবারে তাঁর উপস্থিতি ছিল ফিকে।

এবারে মেট গালায় ডেবিউ করলেন ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্র। সাহসিকতার পরিবর্তে মণীশ সাবধানী সাজই বেছে নেন বলে মত অনুরাগীদের।

(Feed Source: abplive.com)