Indian Cricketer Arrested: আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটে বড় খবর। ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভারতীয় ক্রিকেটার। যেই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।
আইপিএলের মাঝেই ভারতীয় ক্রিকেটে বড় খবর। ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভারতীয় ক্রিকেটার। যেই খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ বড়োদার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ক্রিকেটার শিবালিক শর্মা। মহিলার অভিযোগের ভিত্তিতে শিবালিককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, ২০২৩ সাল থেকে ওই মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন শিবালিক। বড়োদায় আলাপের পর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। তারপর ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে ও প্রেমে সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে দুজনের বাগদান হয়। ২০২৩ সালে যোধপুরে বাগদানের অনুষ্ঠান হয়েছিল শিবালিক ও অভিযোগকারিনীর।
ওই মহিলা জানিয়েছেন, বাগদানের পর পর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন শিবালিক। কিন্তু ২০২৪ সালে শিবালিকের পরিবার জানায় তারা ছেলের বিয়ে অন্য জায়গায় ঠিক করছেন। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এতদিন তদন্ত চলার পর সোমবার শিবালিক শর্মাকে গ্রেফতার করে পুলিষ। আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
(Feed Source: news18.com)