
ক্রমাগত বাড়ছে ভারত পাকিস্তানের অশান্তি। এমন অবস্থায় আইপিএল স্থগিত করে দেওয়া হয়েছে। এমন অবস্থায় ধর্মশালায় গতকাল চলতে থাকা পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়। আর তখনই উপস্থিত সকলকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে অনুরোধ করেন প্রীতি জিন্টা।
কী ঘটেছে?
গত বৃহস্পতিবার, ৮ মে ধর্মশালায় ছিল পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। মাত্র ১০.১ ওভারের মাথাতেই থামিয়ে দেওয়া হয় ম্যাচ। ক্যানসেল করা হয়। ওই এলাকায় কারেন্ট চলে যাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। শুধু তাই নয়, এরপর BCCI এর তরফে এও জানানো হয়েছে দেশের এমন অবস্থায় বাকি আইপিএলের ম্যাচ আপাতত স্থগিত থাকবে। এদিন যখন এই ম্যাচ বাতিল করে দেওয়া হয় তখন দর্শকদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ করতে দেখা যায় প্রীতিকে।
এদিন যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে বীর জারা ছবির নায়িকাকে দেখা যাচ্ছে দর্শকদের তিনি হাত নেড়ে নেড়ে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম খালি করে দেওয়ার কথা বলছেন খেলা বাতিল হতেই। এদিন অভিনেত্রীর পরনে ছিল সাদা টিশার্ট এবং জিন্স। তিনি সকলকে গাইড করে দিচ্ছিলেন কীভাবে মাঠ ছেড়ে বেরোতে হবে।
জানা গিয়েছে পড়শি রাজ্য জম্মু কাশ্মীরে লাগাতার এয়ার রেইড অ্যালার্ট বাজতে থাকায় এই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। ম্যাচ বাতিলের পর সমস্ত খেলোয়াড় এবং ব্রডকাস্ট ক্রুদের নির্বিঘ্নে দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে। তবে আপাতত এই বর্ডারে অশান্তির কারনে স্থগিত থাকবে আইপিএল, অন্তত একটা সপ্তাহের জন্য।
(Feed Source: hindustantimes.com)
