ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য, পাকিস্তানের জন্য আরও ১ বিলিয়ন ডলার বরাদ্দ করল আইএমএফ!

ভারতের তীব্র আপত্তি অগ্রাহ্য, পাকিস্তানের জন্য আরও ১ বিলিয়ন ডলার বরাদ্দ করল আইএমএফ!
আইএমএফ-এর সিদ্ধান্তকে স্বাগত জানালেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ৷

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ পাকিস্তানকে আরও ১ বিলিয়ন ডলার অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল৷ শুক্রবার এমনই দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর৷ উন্নয়নের খাতে পাওয়া টাকা পাকিস্তান জঙ্গিদের সাহায্য করতে ব্যয় করে, এই অভিযোগ তুলে নতুন করে পাকিস্তানকে অর্থ বরাদ্দ না করার জন্য আইএমএফ-এর কাছে দাবি জানিয়েছিল ভারত৷ যদিও ভারতের এই অভিযোগকে গুরুত্ব দিল না আইএমএফ৷