
নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের সংঘর্ষের (India-Pakistan Conflict) জেরে স্থগিত হয়েছে আইপিএল (IPL 2025)। এই আবহে ভারতীয় সেনার গৌরবের প্রশংসায় সকলে। রোহিত শর্মা, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকররা সকলেই সেনাকে তাঁর বাহাদুরির জন্য কুর্নিশ জানিয়েছেন। তবে তিনি চুপ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় কোথায় মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) কোনও পোস্ট দেখা যায়নি। এর ফলে সোশ্যাল মিডিয়ার একাংশ ধোনিকে সমালোচিতও করেন।
তবে ধোনি যে আর পাঁচজনের থেকে ভিন্ন, তাঁর সবকিছুই যে খানিক ভিন্ন, তা আবারও প্রমাণিত হল। সম্প্রতি আইপিএল স্থগিত হওয়ার পর সকলেই ধীরে ধীরে নিজেদের বাড়ি ফিরেছেন। ধোনিও সম্ভবত সেই উদ্দেশেই এক বিমানে চেপেছিলেন। সেখানেই তাঁর সহযাত্রীর এক ভিডিওতে ধোনিকে দেখা যায়। সেই ভিডিওতে ধোনির পরিহিত টি-শার্ট সকলের নজর কেড়ে নেয়। সেই শার্টে লেখা, ‘Duty, Honour, Country’ অর্থাৎ ‘কর্তব্য, গৌরব, দেশ।’ এই বার্তাটি অনেকেই মনে করছেন দেশের সেনার গৌরবের জয়গাথারই ইঙ্গিতবাহী।
Exclusive Video of MS Dhoni from Chennai 💛
Duty
Honour
Country 🇮🇳 pic.twitter.com/1Ig6s2Wum5— Chakri Dhoni (@ChakriDhonii) May 11, 2025
ধোনির ভারতীয় সেনার প্রতি ভালবাসা প্রশ্নাতীত। অতীতে তাঁকে সেনার জার্সির আদলে বিশেষ দস্তানা পরে জাতীয় দলের হয়ে কিপিং করতে দেখা গিয়েছিল। তিনি সেনাবাহিনীর বিশেষ পদেও রয়েছেন। তাই তাঁর দেশপ্রেম নিয়ে কোনওরকম প্রশ্ন উঠা কার্যত অসম্ভব। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলেও, নিজের ধোনিচিত ভিন্ন পদ্ধতিতে আবার দেশের প্রতি, সেনার প্রতি তাঁর ভালবাসা প্রমাণ করে দিলেন।
(Feed Source: abplive.com)
