‘ও ভীষণ কেয়ারিং’, প্রেমের গুঞ্জনের মধ্যেই চাহালকে দরাজ সার্টিফিকেট মাহভাশের

‘ও ভীষণ কেয়ারিং’, প্রেমের গুঞ্জনের মধ্যেই চাহালকে দরাজ সার্টিফিকেট মাহভাশের

কলকাতা: কোরিওগ্রাফার ধনশ্রী বর্মা (Dhanashree Verma) সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও আরজে মাহভাশের (Rj Mahvash) সঙ্গে প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এই জুটি সবার সামনে একে অপরকে “শুধু বন্ধু” বলে দাবি করেন। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে অনেকেই মনে করেন, তাঁদের মধ্যে কোনও সম্পর্ক রয়েছে। অন্যদিকে সদ্যই মাহভাশ যুজবেন্দ্র চাহালের সম্পর্কে কথা বলতে গিয়ে তাঁকে ‘কেয়ারিং’ মানুষ বলেছেন।

ঠিক কী বলেছেন মাহভাশ?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরজে মাহভাশকে যুজবেন্দ্র চাহাল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ক্রিকেটারের কী গুণ চুরি করতে চাইবেন, তখন মাহভাশ কোনো দ্বিধা ছাড়াই বলেছিলেন, ‘ওর ভালোবাসা এবং নম্রতা।’ মাহভাশ আরও বলেছেন, ‘চাহল আসলে খুব যত্নশীল মানুষদের মধ্যে একজন। ও যাদের ভালবাসে, সবসময় তাদের পাশে থাকতে চায়। আমি অবশ্যই ওর এই গুণটা ওর কাছ থেকে চুরি করে নিতে চাইব।’

এর আগে চাহলের জন্য কী লিখেছিলেন মাহভাশ?

বেশ কয়েক মাস ধরেই যুজবেন্দ্র চাহাল ও আর জে মাহভাশের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন। চাহালের বিচ্ছেদের পর সেই গুঞ্জন যেন ক্রমশ বেড়েই চলেছে। চাহাল বা মাহভাশ যদিও এ নিয়ে নীরব। তবে সেই গুঞ্জনেই ঘি ঢাললেন চাহাল ও মাহভাশ। আর জে মাহভাশকে নিজের ‘মেরুদণ্ড’ বলে জানালেন চাহাল। সেই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগল না! চলতি আইপিএলে শুরু থেকেই পঞ্জাব কিংসকে সমর্থন করছেন মাহভাশ। রাজস্থান রয়্যালস ছেড়ে এখন পঞ্জাব কিংসের হয়েই খেলেন চাহাল। সম্প্রতি ইনস্টাগ্রামে পঞ্জাব কিংসের সমর্থনে একটি পোস্ট করেন মাহভাশ। সেখানে গ্যালারিতে পঞ্জাব কিংসের পতাকা হাতে, আবার কখনও বা চাহালের সঙ্গে ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘পাহাড়ের মতো পিছনে দাঁড়ানোর জন্য আমরা সকলে আছি।’

সেই পোস্টের কমেন্ট বক্সেই মাহভাশকে দেওয়া চাহালের জবাব সকলের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। চাহাল লিখেছেন, ‘তোমরা আমার মেরুদণ্ড। আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ।’ সমর্থকেরা মজা করতেও ছাড়েননি। রসিকতা করে কেউ কেউ লিখেছেন, ‘তাহলে মাহভাশকেই বৌদি বলে মেনে নিই?’ নিজের বন্ধুদের সঙ্গে পঞ্জাব কিংসের খেলা দেখতে মুল্লাপুর গিয়েছিলেন মাহভাশ। মাঠে ও মাঠের বাইরে তোলা একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। চাহালের সঙ্গে তোলা একটি সেলফিও রয়েছে। সেই পোস্টে চাহালকে ট্যাগ করে মাহভাশ ক্যাপশনে লেখেন, ‘ভাল এবং খারাপ সময়ে দলের পাশে দাঁড়ানোই সমর্থকদের কাজ। আমরা সবাই তোমার জন্য এসেছি।’

(Feed Source: abplive.com)