
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান সরকার যে সন্ত্রাসে মদত দেয়, ভারত বিরোধী সন্ত্রাসে মদত দেয়। তা আরও একবার সামনে এল। আর সেই জলজ্যান্ত প্রমাণ ভারত সহ বিশ্বের কাছে ‘নিজের হাতে তুলে দিলেন’ এক পাক সেনাকর্তা। জঙ্গি নেতা হাফিজ সইদের (Hafiz Saeed) ভাষাতেই ভারতকে হুমকি দিলেন তিনি! বললেন, “আমরা তোমাদের শ্বাসরোধ করে দেব…!” (We will choke you) আর পাক সেনাকর্তার (Pak Army official threatens India) এই ভিডিয়ো সামনে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি পাকিস্তান এবার ভারতের উপর রাসায়নিক হামলা করতে চলেছে? স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো সামনে আসার পর ভারতীয় গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ।
“আমরা তোমাদের শ্বাসরোধ করে দেব…!”
এই পাক সেনাকর্তা আদতে পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদের কথা তাঁর গলাতেও! পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, “যদি তুমি আমাদের জল বন্ধ করে দাও, তাহলে আমরা তোমার শ্বাসরোধ করে দেব।” পহেলগাঁও হামলার (Pahalgam Attack) পর ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি (Indus Water treaty) স্থগিতের প্রেক্ষিতেই তিনি এই হুমকি দেন।
A spokesperson for the Pakistani military issued a warning to India regarding the suspension of the Indus Water Treaty,
quoting terrorist Hafiz Saeed with the statement: ‘If you cut off our water, we will cut off your breath.’
pic.twitter.com/hl45IPfLVM— Harsh Patel (@Harshpatel1408) May 23, 2025
“নদীগুলিতে রক্তগঙ্গা বইবে”
যে হুমকি পুরোপুরি মিলে যায় জঙ্গি নেতা হাফিজ সইদের কথার সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সামনে আসে একটি ভিডিয়োতে হাফিজ সইদকেও বলতে শোনা গিয়েছে, “যদি তুমি আমাদের জল বন্ধ করো, তবে আল্লাহর ইচ্ছায়, আমরা তোমার নিঃশ্বাস বন্ধ করে দেব, তারপর এই নদীগুলিতে রক্তগঙ্গা বইবে।” হাফিজ সইদের এই কথার সুর যেন জেনারেল আহমেদ শরীফ চৌধুরীরক কথাতেও!
He seems to have copied Lashkr e Taiba’s founder Hafiz Saeed word for word “If India stops the water we will stop their breath” I guess the Pakistani military establishment shares a script with recognized terrorists. pic.twitter.com/b6dG4vi4V1
— Mariam Solaimankhil (@Mariamistan) May 22, 2025
জঙ্গি-যোগ থাকা বাবার ছেলেই আহমেদ শরীফ চৌধুরী!
আর তারপরই প্রশ্ন উঠছে পাকিস্তান কি তাহলে ভারতের উপর রাসায়নিক হামলার ছক কষছে? কারণ শ্বাসরোধ করতে তো বিষাক্ত গ্যাস প্রয়োজন। উল্লেখ্য, পাক সেনার মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী সুলতান বসিরউদ্দিন মাহমুদের ছেলে। ৯/১১ জঙ্গি হামলার পর জঙ্গি নেতা ওসামা বিন লাদেন এই বসিরউদ্দিনের সঙ্গে দেখা করেন বলে জানা যায়।
এহেন জঙ্গি-যোগ থাকা বাবার ছেলেই আহমেদ শরীফ চৌধুরী! ২০২২ সালর ৬ ডিসেম্বর থেকে আহমেদ শরীফ চৌধুরী পাক সেনার মুখপাত্র। তিনি পাক সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল বাহিনীর সদস্য।
(Feed Source: zeenews.com)
