‘ভারতের মন্দিরে কোনও ঘণ্টা বাজবে না’, লস্কর সন্ত্রাসবাদীদের মঞ্চ থেকে ভয়াবহ ধ্বংসের হুমকি পাক প্রাক্তন মন্ত্রীর
লস্কর-ই-তইবার শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে একমঞ্চে দেখা গেল পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদকে। সেখানে উপস্থিত ছিল লস্করের শীর্ষস্থানীয় কমান্ডার খালিদ মাসুদ সান্ধু। সে আবার ‘পাকিস্তান মারকাজি মুসলিম লিগ’-এর সভাপতিও। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী শেখ রশিদ আহমেদ এক নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন। একটি প্রকাশ্য সমাবেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা-র শীর্ষ নেতাদের সঙ্গে তাঁকে একই মঞ্চে দেখা গিয়েছে। শুধু তাই নয়, সেখান থেকে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ভারতের বিরুদ্ধে চরম উস্কানিমূলক ও…








