
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অলস, চুপচাপ বসে নেই হাফিজ সঈদ। গোয়েন্দা সূত্র বলছে, লস্কর-ই-তইবার ‘পূর্ব পাকিস্তান’ চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে (Hafiz Saeed ‘East Pakistan’ Plot Exposed)! ‘অলস বসে নেই’হাফিজ সইদ! বাংলাদেশ (Bangladesh) থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে এই জঙ্গি নেতা।
পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে এক সমাবেশে লস্কর-ই-তইবা একজন সিনিয়র কমান্ডারকে গর্ব করে বলতে শোনা যায় যে, হাফিজ সাইদ “অলস বসে নেই”। বাংলাদেশ থেকে ভারতে হামলার পরিকল্পনা করছে হাফিজ সঈদ। লস্কর-ই-তইবার সিনিয়র কমান্ডার ওই জঙ্গি নেতা বাংলাদেশকে “পূর্ব পাকিস্তান” বলে উল্লেখ করেছে তার বক্তব্যে।
৩০ অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামেওয়ালিতে আয়োজিত হয় ওই সমাবেশ। সেখানেই সাইফুল্লাহ সাইফ নামে লস্কর-ই-তইবার ওই সিনিয়র কমান্ডার এই দাবি করে। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সামনে এসেছে। যেখানে সাইফুল্লাহ সাইফকে বলতে শোনা যাচ্ছে যে, হাফিজ সাইদ বাংলাদেশের নতুন লঞ্চপ্যাড থেকে ভারতের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছে।
সাইফুল্লাহ সাইফ বলে, “হাফিজ সাইদ অলস বসে নেই। সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। লস্কর-ই-তইবার জিহাদিরা ইতিমধ্যেই ‘পূর্ব পাকিস্তান’-এ সক্রিয় আছে। তারা ভারতের ‘অপারেশন সিঁদুরে’র জবাব দিতে প্রস্তুত”। গোয়েন্দা সংস্থাগুলি বলছে, এটি খুবই বিপজ্জনক ইঙ্গিত। যেখানে এটা স্পষ্ট যে, বাংলাদেশ লস্কর-ই-তইবার মতো জঙ্গি সংগঠনের সন্ত্রাসী নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, সাইফুল্লাহ সাইফ নামে লস্কর-ই-তইবার ওই সিনিয়র কমান্ডার প্রকাশ্যে জনতাকে ভারতের বিরুদ্ধে “জিহাদ” শুরু করার জন্য উসকানি দিচ্ছে। যার মধ্যে শিশুরাও ছিল। এবং সে আরও গর্ব করে বলে, “এখন আমেরিকা আমাদের সঙ্গে আছে। বাংলাদেশও আবার পাকিস্তানের কাছাকাছি আসছে।” সূত্রের খবর, এই ভিডিয়ো সামনে আসার পরই ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।
(Feed Source: zeenews.com)
