
কলকাতা: এর আগে তাঁর হাজির থাকবার কথা ছিল মেট গালা-র (Met Gala) লাল গালিচায়। তবে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, শেষ মুহূর্তে মেট গালায় যাওয়া বাতিল করেন তিনি। আলিয়া ভট্ট (Alia Bhatt)। যখন মেট-এর গালিচায় বেবিবাম্প নিয়ে কালো সোনালি পোশাকে ঝলমলিয়ে উঠেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) বা যাদু ছড়িয়েছেন কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan), তখন অপেক্ষাই সার হয়েছিল আলিয়া অনুরাগীদের। তাঁকে মেট গালা-র লাল গালিচায় দেখা গেল না। তবে এবার আর অনুরাগীদের হতাশ করলেন না তিনি। কান ফিল্ম ফেস্টিভ্যাল-এর লাল গালিচায় (2025 Cannes Film Festival) পিচ রঙা গাউনে দ্যুতি ছড়ালেন আলিয়া ভট্ট।
কান-এর রেড কার্পেটে আলিয়ার সাজের খুঁটিনাটি
আলিয়া ভট্ট কান-এর লাল গালিচার জন্য বেছে নিয়েছিলেন একটি ভরাট কাজের পিচ রঙা অফ শোলডার গাউন। তাঁর চুল মিডল পার্ট করে পিছনে টেনে বাঁধা ছিল। গলায় কোনও হার পরেননি আলিয়া। তাঁর কাছে ছিল ছোট্ট মুক্তরঙা দুল। গ্লসি মেক আপে একেবারে ঝলমল করছিলেন আলিয়া। অনুরাগীরা বলছেন, তাঁদের অপেক্ষা যে সার্থক হয়েছে। কান -এর মঞ্চে আলিয়াকে একেবারে রানীর মতোই দেখাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে আলিয়ার লুক। এবার কান-এর লাল গালিচায় প্যাস্টেড শেডের ছড়াছড়ি। আলিয়া ছাড়া যাঁর সাজ সবচেয়ে চর্চায় এসেছে, তিনি ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। তিনি ও কান -এর মঞ্চে পরে এসেছিলেন একটি দুধ সাদা বেনারসি ও ওড়না।
Alia Bhatt for the cannes film festival💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥#AliaBhatt #Cannes2025 pic.twitter.com/z1nKr0Dcc8
— SUDHEER MAX (@sudheermax) May 23, 2025
সোশ্যাল মিডিয়ায় আলিয়ার লুকের ঝলক
নিজের পুরো লুুকটি প্রকাশ্যে না আনলেও, রেজ কার্পেটে পা রাখার আগে নিজের লুকের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আলিয়া। একটি সাদা কালো ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। একটি বিশাল পাখা দিয়ে নিজের মুখ ও পোশাকের অংশ ঢেকে ছিলেন তিনি। তবে স্পষ্ট ছিল তাঁর গাউনে করা সূক্ষ ফুলের কাজ। পিচ রঙা গাউনের ওপর নেট ও মুক্তো দিয়ে করা সূক্ষ ফুলের কাজ ছিল আলিয়ার সাজের অন্যতম বৈশিষ্ট। এর আগে মেট গালায় অভিষেক বাতিল করেছিলেন আলিয়া। তাই কান-এর মঞ্চে তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সবাই।
(Feed Source: abplive.com)
