Bollywood News: রানি-কাজলের পরিবারে ফের দুঃসংবাদ! প্রয়াত কাছের মানুষ, শোকের ছায়া বলিউডে

Bollywood News: রানি-কাজলের পরিবারে ফের দুঃসংবাদ! প্রয়াত কাছের মানুষ, শোকের ছায়া বলিউডে

Bollywood News: প্রয়াত কাজল এবং রানি মুখোপাধ্যায়ের কাকু রণ মুখোপাধ্যায়। শোকের ছায়া পরিবারে।

মুম্বই: মুখোপাধ্যায় পরিবারে দুঃসংবাদ। প্রয়াত কাজল এবং রানি মুখোপাধ্যায়ের কাকু রণ মুখোপাধ্যায়। তাঁর মেয়ে সর্বাণী মুখোপাধ্যায় প্যায়ার হ্যায় (২০০৩), গড অনলি নোজ! (২০০৪), মোহনদাস (২০০৯), ৩৩২ মুম্বাই টু ইন্ডিয়া (২০১০) এবং বর্ডার (১৯৯৭)-এর মতো ছবিতে অভিনয় করেন। রণ নিজেও হ্যায়ওয়ান (১৯৭৭) এবং তু হি মেরি জিন্দেগি নামে দু’টি ছবি পরিচালনা করেন।