Sourav Ganguly Biopic: ২০ জন নারীর কাছে নগ্ন ছবির দাবি! সৌরভের বায়োপিক থেকে ছেঁটে ফেলা হল DOP প্রতীককে…

Sourav Ganguly Biopic: ২০ জন নারীর কাছে নগ্ন ছবির দাবি! সৌরভের বায়োপিক থেকে ছেঁটে ফেলা হল DOP প্রতীককে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি কান চলচ্চিত্র উত্‍সবে (Cannes Film Festival) প্রশংসা কুড়িয়ে নিয়েছে করণ জোহর প্রযোজিত, জাহ্নবী কাপুর (Janhabi Kapoor) ও ঈশান খট্টর অভিনীত ‘হোমবাউন্ড’ (Homebound)। এবার যৌন হেনস্তার (sexual harrassment) একাধিক অভিযোগ উঠল এই  সিনেমার সিনেমাটোগ্রাফার প্রতীক শাহর (Pratik Shah) বিরুদ্ধে। প্রায় ২০ জন নারী তাঁর বিরুদ্ধে অশালীন ও আপত্তিকর আচরণের অভিযোগ জানিয়েছেন। অভিযোগ ওঠার পরেই তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল মুছে ফেলেছেন। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic) থেকেও ছেঁটে ফেলা হল এই সিনেমাটোগ্রাফারকে (Cinematographer)।

প্রতীকের বিরুদ্ধে এই অভিযোগগুলিকে সামনে আনেন ফিল্মমেকার অভিনব সিং। অভিনব জানান, প্রতীক শাহের বিরুদ্ধে প্রায় ২০ জন নারীর কাছ থেকে নানা ধরনের ‘ফ্লার্টিং’ ও  যৌন হয়রানিমুলক মেসেজের অভিযোগ পেয়েছেন। সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে। চলতি বছর ওই অনুষ্ঠানে যোগ দেন ‘হোমবাউন্ড’ সিনেমার সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানেও অনেক নারীর কাছ থেকে নগ্ন ছবি চেয়েছেন।

ইনস্টাগ্রামে একাধিক নারী পরিচালক অভিনব সিংকে সেকথা জানান। আর সেকথা শোনার পরই সোশাল মিডিয়ায় গর্জে ওঠেন অভিনব। আর তারপর থেকে জোর শোরগোল। প্রতীকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন প্রায় সকলে। অভিনবের কাছে এক নারী সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, কাজ চেয়ে প্রতীক শাহের সঙ্গে সোশাল মিডিয়ায় তাঁর আলাপ। সেই সুযোগে কুপ্রস্তাব দেন সিনেমাটোগ্রাফার। নগ্ন ছবি পাঠাতে বলেন। আতঙ্কে একাধিক ব্যক্তির কাছে অভিযোগ জানান সেই নারী। সেই সময় ক্ষমাও চেয়ে নেন প্রতীক। তবে অভ্যাস বদল হয়নি তাঁর, তা অভিনবের অভিযোগেই স্পষ্ট। এই অভিযোগে শোরগোল পড়ার পরই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দেন প্রতীক।

চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা সৃষ্টি রিয়া জৈনও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক স্ক্রিনশট পোস্ট করেছেন এবং মন্তব্য করে লিখেছেন, ‘প্রতীক গত ৪ বছর ধরে সুযোগের খোঁজে আছে।’এদিকে, প্রতীকের বিরেুদ্ধে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে করণ জোহরের ধর্মা প্রোডাকশন একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, “আমাদের সঙ্গে যুক্ত কারোর বিরুদ্ধে যৌন হেনস্তা, দুর্ব্যবহারের প্রসঙ্গ উঠলে ধর্মা প্রোডাকশনের সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি। আমরা এই সমস্ত অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। ‘হোমবাউন্ড’ সিনেমাটোগ্রাফার হিসাবে ফ্রিল্যান্সিং করেছেন। মাত্র কয়েকদিন কাজ করেছেন। আমাদের তার সঙ্গে চুক্তি শেষও হয়ে গিয়েছে। এই সময়কালের মধ্যে আমরা তার বিরুদ্ধে কোনও অভিযোগ পাইনি।”

প্রতীকের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগের পরেই সৌরভ গাঙ্গুলির বায়োপিক থেকে বাদ পড়লেন সিনোমাটোগ্রাফার। দ্য হলিউড রিপোর্টারের মতে, প্রতীক সম্প্রতি লোকেশন রেকির জন্য লন্ডনে ছিলেন। “কিছুদিন আগে পর্যন্ত রেকি চলছিল, এবং প্রতীকও লন্ডনে একই কারণে ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠায় ভারতে ফিরে আসেন। শোনা যাচ্ছে, নির্মাতারা তাঁকে ওই ছবি থেকে বাদ দিয়েছেন এবং এখন স্বাভাবিকভাবেই ইতোমধ্যেই বিকল্প সিনেমাটোগ্রাফারের খোঁজ শুরু হয়েছে।

এখনও নাম ঘোষণা না হওয়া এই বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা রাজকুমার রাও। ছবিটির নির্মাণকাজ প্রাথমিক পর্যায়ে ছিল, এবং সেখানে প্রতীক শাহকে চিত্রগ্রাহক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সম্প্রতি তাঁকে ঘিরে তীব্র আলোচনার পর নির্মাতারা তাঁকে প্রোজেক্ট থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। এখনও পর্যন্ত, ছবির প্রযোজক বা প্রতীকের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

(Feed Source: zeenews.com)