WATCH Bengaluru Stampede: ‘ওকে কেটে টুকরো করবেন না’! সর্বস্বান্ত বাবা পোস্টমর্টেমের বিরুদ্ধে, কেঁদেই চলেছেন

WATCH Bengaluru Stampede: ‘ওকে কেটে টুকরো করবেন না’! সর্বস্বান্ত বাবা পোস্টমর্টেমের বিরুদ্ধে, কেঁদেই চলেছেন

 

Bengaluru Stampede: বিরাট কোহলিদের (Virat Kojhli) বিজয় মিছিলের বাঁধভাঙা আনন্দ (RCB Victory Celebrations in Bengaluru) নিমেষে বদলে গিয়েছিল শোকের আবহে! গত বুধবার বিকালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে (M. Chinnaswamy Stadium in Bengaluru) লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছিলেন, বিরাটদের আইপিএল জয়ের সেলিব্রেশনে শামিল হতে। আর এই ভিকট্রি প্যারেডেই ঘটে যায় ভয়ংকর কাণ্ড। বিজয় মিছিলে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ৩০ জনের বেশি আহত হয়েছেন! 

বাইরে মৃত্যুমিছিলের পরেও ভিতরে বিরাটদের উদযাপন থামেনি। আর যে ঘটনার কথা শুনে আর মেজাজ ঠিক রাখতে পারেননি। ৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতের প্রাক্তন তারকা মদন লাল। সংবাদসংস্থা আইএএনএস-কে অলরাউন্ডার বলেছেন, ‘মানুষ বিরাট কোহলিকে বা এই ঘটনা ভুলবে না। বাইরে মানুষ মরছে, ভিতরে বিরাটরা নাচছে! এটা সত্যিই মর্মান্তিক এবং হতাশাজনক। মৃতদের পরিবারের উচিত এই ভয়ংকর দুর্ঘটনার জন্য আরসিবি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করা। বিসিসিআইও দায় এড়িয়ে যাচ্ছে।’

বেঙ্গালুরতে পদপিষ্ট-কাণ্ডরে পর সাংবাদিক বৈঠক করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এই একই অঙ্কের ক্ষতিপূরণ দিচ্ছে আরসিবি-ও। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘গতকাল বেঙ্গালুরুর ঘটনা দুর্ভাগ্যজনক। আরসিবি পরিবারকে যা অনেক যন্ত্রণা ও বেদনা দিয়েছে। শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেব আরসিবি নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে। এছাড়াও, এই মর্মান্তিক ঘটনায় আহত আরসিবি ভক্তদের সহায়তার জন্য আরসিবি কেয়ার্স নামে এক তহবিলও তৈরি হয়েছে। আমাদের ভক্তরা সর্বদা আমাদের সকল কাজের কেন্দ্রেই থাকবে। আমরা শোকের মধ্যে ঐক্যবদ্ধ থাকি।’

নিহতের এক পুত্রশোকে আচ্ছন্ন বাবার ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, তিনি এক হাসপাতালের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতেই অঝোরে কাঁদছেন তিনি। বলছেন, ‘অন্তত আমার সন্তানের দেহ আমাকে দিন। পোস্টমর্টেম করবেন না। ওর শরীর কেটে টুকরো টুকরো করবেন না। আমার একটাই ছেলে। তাকেও হারালাম। ও আমাকে না জানিয়েই এখানে এসেছিল। এখন মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী দেখতে যেতে পারেন, কিন্তু কেউ তাকে ফিরিয়ে আনতে পারবেন না।’ বিধান সৌধের কাছে পদদলিত হয়ে নিহত হয়েছেন ভুমিকও। ছিলেন বিই-র ছাত্র এবং আরসিবির একজন বিরাট ভক্ত। তাঁর বাবাই ভেঙে পড়লেন…

(Feed Source: zeenews.com)